,

নেইমারবিহীন পিএসজির হার

news-image

স্পোর্টস ডেস্ক : আগের ম্যাচে দিজোঁকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছিল নেইমারের পিএসজির। কিন্তু পরের ম্যাচেই মুদ্রার উল্টো পিঠ দেখে ফেললো প্যারিসের ক্লাবটি। উরুর সমস্যার কারণে এদিন স্কোয়াডের বাইরে ছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। আর ইনজুরি আক্রান্ত হয়ে প্রথমার্ধেই স্ট্রেচারে করে মাঠ ছাড়েন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। তারপরও প্রথমার্ধের যোগ করা সময়ে করা গোলের সুবাদে সমতা নিয়ে বিরতিতে যায় কাভানিরা।

কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে বড় ধাক্কা খায় পিএসজি। লিওঁর আলভারোকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন বিরতির আগে লেভিন কারজাওয়ার গোলের জোগানদাতা দানি আলভেস। ফলে ১০ জনের দলে পরিণত হয় পিএসজি। তারপরও ড্র করে মাঠ ছাড়তে পারতো উনাই এমেরির শিষ্যরা। কিন্তু যোগ করা সময়ে ডি-বক্সের বাইরে থেকে মেমফিস ডিপাইয়ের শট ঠিকানা খুঁজে পেলে লিগে হার নিয়েই মাঠ ছাড়ে পিএসজি।

এই হারের পরও ২২ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে পিএসজি। ৪৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিওঁ। ৪৭ পয়েন্ট নিয়ে তিনে অলিম্পিক মার্শেই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে