,

দুটি মাইলফলকের অপেক্ষায় তামিম

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেটের অন্যতম একজন সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। পাশাপাশি সময়টাও দুর্দান্ত যাচ্ছে এই ওপেনারের। ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচে তুলে নিয়েছেন দারুণ দুই ফিফটি। তার সামনে এখন অপেক্ষা করছে দু’টি মাইলফলক।

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৬ হাজার রানের মাইলফলক ছুঁতে তামিমের প্রয়োজন ৬৬ রান। আর নির্দিষ্ট কোনো ভেন্যুতে ওয়ানডেতে সর্বাধিক রানের মালিক হতে তামিমকে করতে হবে ৪২ রান। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ওয়ানডেতে তিন ফরম্যাট মিলিয়ে ১১ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তামিম।

অন্যদিকে নির্দিষ্ট কোন ভেন্যুতে ওয়ানডেতে সর্বাধিক রানের মালিক হওয়ার জন্য তামিমের প্রয়োজন মাত্র ৪২ রান। ৬ হাজার রানের আগেই এ মাইলফলকটি উঁকি দিচ্ছে তামিমকে। মিরপুর শের-ই-বাংলায় তামিম ইকবালের রান ২ হাজার ৪৭৩। তামিমের উপরে আছেন শুধু সনাৎ জয়াসুরিয়া। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ‘মাতারা হারিকেন’ রান করেছেন ২ হাজার ৫১৪।

মঙ্গলবার বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। আর সেই ম্যাচে বাড়তি উত্তেজনা এনে দেবে তামিমের মাইলফলক।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে