,

১৯৮ রানে থেমে গেল জিম্বাবুয়ের ইনিংস

news-image

স্পোর্টস ডেস্ক : এক ম্যাচের ব্যাবধানে ভোল পাল্টে গেল দুই দলের। প্রথম ম্যাচে যে শ্রীলঙ্কাকে পাত্তাই দেয়নি জিম্বাবুয়ে, আজ তাদের বোলিং দাপটে অসহায় আত্মসমর্পণ করল তারা। দুই লঙ্কান পেসার থিসারা পেরেরা এবং নুয়ান প্রদীপের বোলিং দাপটে ৪৪ ওভারেই ১৯৮ রানে অল-আউট হয়েছে গ্রায়েম ক্রেমারের দল। পেরেরা ৪টি এবং প্রদীপ ৩টি উইকেট নিয়েছেন।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে সুন্দর শুরু করেছিল জিম্বাবুয়ের দুই ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা এবং সলোমন মির। দুজনে ৪৪ রানের উদ্বোধনী জুটি উপহার দেন। ৩০ বলে ২০ রান করা অভিজ্ঞ মাসাকাদজা থিসারা পেরেরার শিকার হলে শুরু হয় ধস। দুই ওভারের ব্যবধানে সলোমন মিরও (২১) শিকার হন পেরেরার। এরপর ক্রেইগ এরভিনকেও উপুল থারাঙ্গার তালুবন্দি করে তৃতীয় শিকার ধরেন পেরেরা।

৫৬ রানে ৩ উইকেট হারানোর পর ইনফর্ম বিধ্বংসী সিকান্দার রাজাকে (৯) প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন সান্দাকান। পঞ্চম উইকেটে ৬৬ রানের জুটি গড়েন ব্রেন্ডন টেইলর এবং ম্যালকম ওয়েলার। ওয়েলারকে (২৪) ফিরিয়ে সান্দাকান জুটি ভাঙলেও ৬৩ বলে ৬ বাউন্ডারিতে ক্যারিয়ারের ৩৩তম হাফ সেঞ্চুরি তুলে নেন অবসর ভেঙে ফেরা টেইলর। পিটার মুর ০ রানে রান-আউট হলে আবারও বিপদে পড়ে জিম্বাবুয়ে।

৮০ বলে ৫৮ রান করা টেইলরকে উপুল থারাঙ্গার তালুবন্দি করে চতুর্থ শিকার ধরেন থিসারা পেরেরা। ম্যাচের নিয়ন্ত্রণ চলে আসে লঙ্কানদের হাতে। জিম্বাবুয়ের লেজের দিকটা ছেঁটে দেন নুয়ান প্রদীপ। একে একে তুলে নেন অধিনায়ক গ্রায়েম ক্রেমার (৩৪), জার্ভিস (৫) এবং মুজরাবানিকে (০)। জিম্বাবুয়ে থামে ১৯৮ রানে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে