,

২০২২ বিশ্বকাপ ফুটবলের প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে কাতারেই

news-image

স্পোর্টস ডেস্ক : ফিফা ২০২২ বিশ্বকাপ ফুটবলের প্রত্যেকটি ম্যাচ কাতারেই অনুষ্ঠিত হবে। কাতারে বিশ্বকাপ ফুটবল আয়োজক কমিটির সাধারণ সম্পাদক হাসান আল থাওয়াদি শুক্রবার এ কথা বলেন।

সৌদি জোটের অবরোধের কারণে ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের কিছু ম্যাচ কাতারে অনুষ্ঠিত না হয়ে মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশে হতে পারে বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে।

সেই গুঞ্জন একেবারে নাকচ করে দিয়ে হাসান আল থাওয়াদি বলেন, মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশে নয়। ২০২২ বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ কাতার। আটটি ভেন্যুতে ৬৪টি ম্যাচের খেলা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ইরানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং জঙ্গি সংগঠনগুলোকে সমর্থন, অর্থায়ন ও লালন পালনের অভিযোগে ২০১৭ সালের ৫ জুন কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে অবরোধ আরোপ করে সৌদি জোট।

অবরোধ উঠিয়ে নেওয়ার জন্য পরে দফায় দফায় দোহাকে শর্ত পাঠায় সৌদি জোট। তবে জোটের সেই দাবি বরাবরই নাকচ করে দিয়ে আসছে কাতার। সূত্র : আলজাজিরা, এএফপি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে