ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর চাপায় মো.আল আমিন (২৭) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের শহরের ভাদুঘর এলাকায় এ দুঘর্টনা ঘটে। আল আমিন পৌর শহরের ভাদুঘর এলাকার মৃত আহমেদ ভূইয়ার ছেলে।
প্রর্তক্ষদর্শী ও পরিবার সূএে জানায়, দুপুরে শহর থেকে একটি ইট বোঝায় ট্রাক্টর কুমিল্লা-সিলেট মহাসড়কের ভাদুঘর এলাকায় যাচ্ছিল। এ দিকে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার জেলা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠানো হয়। ঢাকা নেয়ার পথে বিকালে তার মৃত্যু হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার (ওসি) মো: নবীর হোসেন বলেন, এ ঘটনায় কোন লিখিত অভিযোগ পাইনি।