,

ব্রাহ্মণবাড়িয়ায় ৪৮২ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি

poja-2ব্রাহ্মণবাড়িয়ার নয়টি উপজেলার ৪৮২টি পূজা মণ্ডপে এবার শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। এ লক্ষে জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা বজায় রাখতে প্রস্তুতি নিচ্ছেন। 

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন  জানান, জেলায় মোট ৪৮২টি মণ্ডপে এবার দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। এবছর সবগুলো পূজা মণ্ডপের জন্য ২২০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। 

তাছাড়া পূজার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও শহরের প্রধান সড়কের উন্নয়নসহ বিভিন্ন সমস্যা সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। 

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মনিরুজ্জামান  জানান, পূজাকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রতিটি মণ্ডপে আলাদা নিরাপত্তা কমিটি, ভিজিলেন্স টিম ও পুলিশ মোতায়েন বিষয়ে কাজ চলছে। 

জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রণব কুমার দাস  জানান, মণ্ডপে মণ্ডপে এখন দেবী বরণের প্রস্তুতি চলছে। ২৩ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। 

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে