সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাশরাফি শাইনপুকুর, মোহামেডানে সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : আগেই জানা গিয়েছিল, প্লেয়ার্স বাই চয়েজ পদ্ধতিতে দল নির্ধারিত হবে ১২ জন আইকন ক্রিকেটারের। সেই হিসেবে নিলামের শুরুতেই মাশরাফিকে দলে নিয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রথম বিভাগ ক্রিকেট লিগ থেকে উঠে আসা শাইনপুকুর। আর সাকিবকে দলে টেনেছে মোহামেডান।

প্লেয়ার্স বাই চয়েজ পদ্ধতিতে নিলামের শুরুতেই লটারিতে নাম ওঠে শাইনপুকুরের। আর তারা দলে নেন মাশরাফিকে। দ্বিতীয়তে মোহামেডানের নাম উঠলে তারা দলে ভেরান সাকিবকে। একইভাবে তামিমকে কলাবাগান কেসি, মাহমুদউল্লাহ রিয়াদকে প্রাইম ব্যাংক, মুশফিককে লিজেন্ড অব রূপগঞ্জ দলে নিয়েছে। আর লটারি ভাগ্যে নাসিরকে পেয়েছে আবাহনী লিমিটেড।

ঢাকার অভিজাত পাঁচ তারকা হোটেল ওয়েস্টিনে সকাল ১০ টা থেকে শুরু হয়েছে প্লেয়ার্স বাই চয়েজের এর কার্যক্রম। ক্রিকেটারদের পারিশ্রমিক বেধেই হচ্ছে এবারের দলবদল। সাতটি ক্যাটাগরিতে পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ ক্যাটাগরির পারিশ্রমিক ৩৫ লাখ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা