,

এক ওভারে ৩৭ রান, রেকর্ড গড়লেন ডুমিনি

news-image

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটসম্যান জেপি ডুমিনির চার-ছয় সম্পর্কে তো সবাই জানে। যেদিন তার ব্যাট চলে সেদিন কোনো বোলারকেই তিনি ছাড়েন না। আর সেই ঘটনারই পুনরাবৃত্তি হলো বুধবার দক্ষিণ আফ্রিকার কেপটাউনে। সেই সাথে নতুন এক রেকর্ডও গড়লেন ডুমিনি।

দক্ষিণ আফ্রিকার লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ওভারে ৩৭ রান নিয়ে নতুন রেকর্ড গড়েছেন তিনি। প্রথম ৪ বলে ৪ ছক্কা, পঞ্চম বলে দুই, এরপর ‘নো’ বলে চার এবং শেষ বলে ফ্রি হিটে আবারও ছক্কা- এক ওভারে ৩৭ রান নেন ব্যাটসম্যান ডুমিনি।

দক্ষিণ আফ্রিকার লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ওভারে এটাই কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রান নেওয়ার রেকর্ড। আর ক্রিকেট ইতিহাসে এক ওভারে নেওয়া দ্বিতীয় সর্বোচ্চ রান। বুধবার দক্ষিণ আফ্রিকার কেপটাউনের পিপিসি নিউল্যান্ডস ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ঘরোয়া ‘মমেন্টাম ওয়ান ডে কাপ’ চ্যাম্পিয়নশিপে ভিকেবি নাইটসের বিপক্ষে এই রেকর্ড গড়েন কেপ কোবরাসের অধিনায়ক ডুমিনি।

এর আগে ২০১৩-১৪ মৌসুমে ঢাকায় আবাহনী লিমিটেডের আলাউদ্দিন বাবুর এক ওভারে শেখ জামালের হয়ে ৩৯ রান করেন জিম্বাবুয়ের এলটন চিগাম্বুরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে