,

ব্রাহ্মনবাড়িয়ায় জলাশয় থেকে যুবকের মরদেহ উদ্ধার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া  : ব্রাহ্মনবাড়িয়া শহরতলীর চন্ডালখিল গ্রামের একটি জলাশয় থেকে শনিবার সকালে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সে একই গ্রামের মৃত আব্দুল কুদ্দস মাখন এর পুত্র রানা মিয়া (২২) ।
পুলিশ ও পরিবার সূএে জানায়, সে ডিসলাইন মেরামত কাজ করত। গত ৫ দিন আগে বাড়ি থেকে নিঁখোজ হয়। শনিবার গ্রামের একটি জলাশয়ে তার লাশ দেখতে পায় স্হানীয়রা । পরে থানায় খবর দিলে লাশ উদ্ধার করে পুলিশ। তবে পুলিশ ধারনা করছে, পরিকল্পিত ভাবে তাকে হত্যা করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নবীর হোসেন জানান, শরীরের বিভিন্ন অংশ থেতলে গেছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মনবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে