রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রয়াত আ.লীগ নেতার পরিবারের দায়িত্ব নিলেন আইনমন্ত্রী

news-image

আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সদ্য প্রয়াত সদস্য উপজেলার মনিয়ন্দ গ্রামের বাদল দাসের পরিবারের দায়িত্ব নিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি।

শুক্রবার সকালে মন্ত্রী বাদল দাসের মনিয়ন্দের বাড়িতে গিয়ে আইনমন্ত্রী শোক সন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ান। তিনি পরিবারটির প্রতি সমবেদনা প্রকাশ করেন।

মন্ত্রী বাদল দাসের দুই সন্তানের পড়ালেখার দায়িত্ব নিয়েছেন। একই সঙ্গে বাদল দাসের নির্মাণাধীন ঘরের কাজ শেষ করে দেয়ার ঘোষণাও দেন মন্ত্রী। বাদল দাসের পরিবারকে দেখে রাখার জন্য তিনি এলাকার মানুষের প্রতিও আহবান জানান।

আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল বিষয়টি নিশ্চিত করে জানান, বাদল দাস ছিলেন দলের নিবেদিত প্রাণ। চলতি মাসেই তিনি মৃত্যুবরণ করেন। বাদল দাসের পরিবারের প্রতি সান্তনা দিতে মন্ত্রী তাঁর বাড়িতে ছুটে যান।

এদিকে মন্ত্রী ট্রেন থেকে আখাউড়া রেলওয়ে স্টেশনে নেমে ভিআইপি বিশ্রামাগারে পৌর এলাকার বিভিন্নস্থানে অনুষ্ঠিতব্য শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপন কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় তিনি পাঁচটি কমিটির নেতৃবৃন্দকে আর্থিক অনুদান দেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা