রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমাদের অন্যতম সেরা জয় : মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক : ব্যাটিংয়ে দুর্দান্ত। বোলিংয়ে দুর্দমনীয়। ফিল্ডিং চটপটে। শরীরী ভাষায় বারুদ। সবকিছুর মিশেলে রেকর্ড ব্যবধানের জয়। মাঠের পারফরম্যান্স আর স্কোরকার্ড যেটি বলছে, সেটি উঠে এল অধিনায়কের কণ্ঠেও। শ্রীলঙ্কার বিপক্ষে জয়কে সাম্প্রতিক অতীতে বাংলাদেশের অন্যতম সেরা জয় বলছেন মাশরাফি বিন মুর্তজা।

ত্রিদেশীয় সিরিজে শুক্রবার শ্রীলঙ্কাকে ১৬৩ রানে হারিয়েছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচেই বোনাস পয়েন্ট পেয়ে নিশ্চিত করেছে টুর্নামেন্টের ফাইনাল।

প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের জয়টাও ছিল বড়। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ভূমিধস জয় ছাড়িয়ে গেছে আগের ম্যাচকেও। মাশরাফির কণ্ঠে ফুটে উঠল সেই তৃপ্তি।

“সাম্প্রতিক অতীতে তাকালে, বলতেই হবে এটি আমাদের সেরা জয়গুলোর একটি। ছেলেরা যেভাবে খেলেছে, তা ছিল দারুণ। এই ধারা ধরে রাখতে হবে আমাদের।”

এই ম্যাচে বাংলাদেশ যেভাবে খেলেছে, সেই পারফরম্যান্সকে বলা যায় প্রায় পরিপূর্ণ। তবে মাশরাফি উন্নতির সুযোগ দেখছেন আরও।

“দল জিতুক বা হারুক, প্রতিটি ম্যাচ থেকেই শেখার আছে। তামিম সেঞ্চুরি করতে পারত। ব্যাটিং ভালো হয়েছে, তবে কেউই সেঞ্চুরি করতে পারেনি। বোলিংয়ে দক্ষিণ আফ্রিকায় আমরা ধুঁকেছি। দেশে ভালো করছি। আরও ভালোর অবকাশ আছে।”

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা