রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যাচসেরা সাকিবের ১০ হাজার; ১১ হাজারের মাইলফলকে তামিম

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বসেরা অল-রাউন্ডার মাঠে নামবেন আর একটা রেকর্ড গড়বেন না এটা যেন হতেই পারে না। ত্রিদেশীয় সিরিজের মঞ্চে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আজ দ্বিতীয় বাংলাদেশি হিসেবে তিন ফরম্যাট মিলিয়ে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব। অল-রাউন্ড নৈপূণ্য দেখিয়ে টানা দ্বিতীয় ম্যাচে হয়েছেন ম্যাচসেরা। আজ তো সাকিবেরই দিন!

১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে সাকিবের দরকার ছিল ৬৬ রানের। এদিন লঙ্কান বোলাদের পাড়ার বোলার বানিয়ে ৬৩ বলে ৬৭ রানের ঝড়ো ইনিংস উপহার দেন তিনি। পৌঁছে যান ম্যাজিক মাইলফলকে। এর আগে এই মাইলফলক অতিক্রম করেছেন সাকিবেরই প্রিয়বন্ধু দেশসেরা ওপেনার তামিম ইকবাল। আজ সেই তামিমও আরেকটি মাইলফলক অতিক্রম করেছেন।

শ্রীলঙ্কার বিপক্ষে আজকের ম্যাচেই প্রথম বাংলাদেশি হিসেবে তিন ফরম্যাট মিলিয়ে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। আজকের ম্যাচের আগে মাইলফলক থেকে মাত্র ৭ রান দূরে ছিলেন তামিম। লঙ্কানদের বিপক্ষে সেঞ্চুরির আক্ষেপ জাগানিয়ে ৮৪ রানের ইনিংস খেলে এই মাইলফলক টপকে যান তিনি।

শ্রীলঙ্কাকে আজ ১৬৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে মাশরাফি বাহিনী। ব্যাট হাতে ঝড়ো ইনিংসের পাশাপাশি বল হাতেও ৮ ওভারে ১ মেডেনসহ ৪৭ রানে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন সাকিব। হয়েছেন ম্যাচসেরা। অন্যদিকে চন্দিকা হাথুরুসিংহের শ্রীলঙ্কা চলতি সিরিজে এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে হারের স্বাদ নিল।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা