,

ভোরের ‘বিগ ম্যাচে’ মুখোমুখি বাংলাদেশ-ইংল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক : আইসিসি অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভোরে নিজেদের তৃতীয় ম্যাচে বড়দল ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশের যুবারা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোররাত সাড়ে তিনটায়। এ ম্যাচে জিতলেই শেষ আটে উঠে যাবে যুবারা।

প্রথম দুই ম্যাচে দুর্বল নামিবিয়া ও কানাডার বিপক্ষে সহজ জয় পাওয়া বাংলাদেশ দলকে কঠিন পরীক্ষা দিতে হবে আত্মবিশ্বাসী ইংলিশদের বিপক্ষে।

টুর্নামেন্টে এ পর্যন্ত নিজেদের প্রমাণ করতে সক্ষম হয়েছে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা। চার জনই পঞ্চাশের বেশি রান পেয়েছেন। টুর্নামেন্টে এ পর্যন্ত শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের মধ্যে আছেন পিনাক ঘোষ। এ ম্যাচেও তার কাছ থেকে বড় রান আশা করছে বাংলাদেশ।

শীর্ষ ব্যাটসম্যানদের নৈপুণ্যেই বাংলাদেশ গ্রুপ শীর্ষে থেকে নক আউট পর্বে নিশ্চিত করতে চায়। ব্যাটসম্যানদের পাশাপাশি হাসান মাহমুদ, কাজি অনিক এবং আফিফ হোসেনের মত বোলাররাও ধারাবাহিকভাবে পারফরমেন্স করছেন।

আয়ারল্যান্ডের বিপক্ষে অনুশীলন ম্যাচের ফর্ম অব্যাহত রাখতে চাইবে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক এবং জ্যাক উইল। নামিবিয়িার বিপক্ষে জয়ের জন্য ১৯৮ রানের লক্ষ্যমাত্রা অতিক্রম করতে গিয়ে দুজনেই বড় স্কোর করেছেন। ম্যাচটি সরাসরি দেখাবে গাজী টিভি ও স্টার স্পোর্টস।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে