বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে দুই সড়কে ডাকাতি, আটক ১

news-image

বাঞ্ছারামপুর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় দুই সড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাতে বাঞ্ছারামপুর-মুরাদনগর সড়কের উপজেলার পাড়াতলী স্টিল সেতুসংলগ্ন স্থানে এবং বাঞ্ছারামপুর-নবীনগর সড়কের কাঞ্চনপুর এলাকায় পৃথক এসব ঘটনা ঘটে। ডাকাতেরা যাত্রীদের ১০টি মুঠোফোন, ২৭-২৮ ভরি ওজনের সোনার গয়না ও নগদ ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে জানিয়েছেন যাত্রীরা। ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে নাগর মিয়া (১৮) নামের একজনকে রাতেই তাঁর বাড়ি থেকে আটক করেছে থানা-পুলিশ। এ সময় ওই বাড়ি থেকে কয়েকটি রামদা, ছোরা, চাপাতি ও মুখোশ উদ্ধার করা হয়। তিনি কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত সাড়ে নয়টার দিকে নরসিংদীর সেকেরচর এলাকা থেকে বিয়ে-পরবর্তী বউভাত অনুষ্ঠান থেকে বর ও কনে নিয়ে মাইক্রোবাসযোগে বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী ফিরছিলেন কয়েকজন। বর-কনের গাড়িটি বাঞ্ছারামপুর-মুরাদনগর সড়কের উপজেলার পাড়াতলী স্টিল সেতু এলাকায় পৌঁছালে ২০ থেকে ২৫ জনের একটি ডাকাত দল রাস্তায় গাছের গুঁড়ি ফেলে পথরোধ করে। এ সময় মাইক্রোবাসের সঙ্গে আরও তিনটি অটোরিকশা ছিল বলে জানান তাঁরা। পরে অস্ত্রের মুখে কনেসহ অন্য যাত্রীদের কাছ থেকে ২৮ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ৭৫ হাজার টাকা নিয়ে যায়। রূপসদী গ্রামের মো. বকুল হোসেন বলেন, ‘আমার ভাতিজির বিয়ের পরে নরসিংদীর সেকেরচর এলাকার বউভাত থেকে রূপসদী ফেরার পথে বর-কনের গাড়িতে অস্ত্র ঠেকিয়ে ডাকাতি করে ২০ থেকে ২৫ জন দুর্বৃত্তরা। এ সময় ২৭-২৮ ভরি ওজনের স্বর্ণালংকার, ১ লাখ ৭৫ হাজার টাকা এবং সাত-আটটি মুঠোফোন নিয়ে যায়। ডাকাতির খবর পেয়ে থানার পুলিশ এসেছিল। এ বিষয়ে আমরা থানায় একটি মামলা দায়ের করব আজ।’

অন্যদিকে, দরিকান্দি এলাকা থেকে বৈঠকি গান শুনে বাড়ি ফেরার পথে বাঞ্ছারামপুর-নবীনগর সড়কের কাঞ্চনপুর মোড় এলাকায় ডাকাতির শিকরা হন অটোরিকশার পাঁচ যাত্রী। এ সময় ডাকাতেরা তাঁদের কাছ থেকে পাঁচটি মুঠোফোন, দুই-তিন হাজার টাকা ও দুটি জ্যাকেট ছিনিয়ে নেয় বলে জানিয়েছেন ফরদাবাদ গ্রামের মো. রানা। বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, ‘এটাকে ডাকাতি বলা যাবে না, ছিনতাইয়ের ঘটনা। বর-কনের বহরের একটি গাড়িতে এ ঘটনা ঘটেছে। এতে কিছু স্বর্ণালংকার, টাকা ও মুঠোফোন সেট নিয়ে যাওয়ার কথা শুনেছি। আমরা রাতেই বিভিন্ন স্থানে অভিযান করেছি। নাগর মিয়া নামের একজনকে আটক করা হয়েছে।’ ওসি বলেন, ধারণা করা হচ্ছে, দুটি ঘটনা একই গ্রুপ ঘটিয়েছে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা