সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীলংকাকে ২৯১ রানের টার্গেট জিম্বাবুয়ের

news-image

স্পোর্টস ডেস্ক : রকেট ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে দারুণ ভুগতে দেখা গেছে জিম্বাবুয়ে ব্যাটসম্যানদের। তবে শ্রীলংকার বিপক্ষে বিপরীত চরিত্রে দেখা গেল তাদের। দুর্দান্ত ব্যাটিং করলেন মির, মাসাকাদজা, টেলর, রাজারা। তাদের ব্যাটে চড়ে লংকানদের ২৯১ রানের টার্গেট দিয়েছে ক্রেমার বাহিনী।

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠান শ্রীলংকা অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। খর্বাশক্তির দলটির হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন হ্যামিল্টন মাসাকাদজা ও সলোমন মির। দলকে দারুণ সূচনা এনে দেন তারা।

দলীয় ৭৫ রানে থিসারা পেরেরার বলে কুশল মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মির। ফেরার আগে ৩৭ বলে ৫ চারে ৩৪ রান করেন এ ওপেনার। তবে মাসাকাদজা-মিরের দেখানো পথে হাঁটতে পারেননি ক্রেইগ অরভিন। দলীয় ৮৫ রানে সুরঙ্গা লাকমলের বলে অ্যাঞ্জেলো ম্যাথুসের তালুবন্দি হয়ে ফেরেন তিনি।

এর পর ব্রেন্ডন টেলরকে নিয়ে এগিয়ে যেতে থাকেন মাসাকাদজা। ধীরে ধীরে রূদ্রমূর্তি ধারণ করতে থাকেন তিনি। টেলরও তাকে যোগ্য সহযোদ্ধার সমর্থন দেন। কিন্তু হঠাই খেই হারিয়ে ফেলেন মাসাকাদজা। দলীয় ১৪২ রানে অসেলা গুনারত্নের শিকার হয়ে ফেরেন তিনি। অবশ্য ফেরার আগে নিজের জাত ঠিকই চিনিয়েছেন। ৮৩ বলে ১০ চারে ৭৩ রানের নান্দনিক ইনিংস খেলেছেন এ ওপেনার।

মাসাকাদজার পর দলের রানের গতি সচল রাখার দায়িত্ব পড়ে টেলরের কাঁধে। বেশ ভালোভাবেই সেই দায়িত্ব পালন করছিলেন তিনি। কিন্তু তা সহ্য হচ্ছিল না থিসারার। দলীয় ১৬৯ রানে সরাসরি বোল্ড করে এ উইকেটরক্ষক-ব্যাটসম্যানের চোখরাঙানি থামান লংকান পেসার।

টেলর বিদায় নিলে ক্রিজে আসেন ম্যালকম ওয়ালার। তাকে নিয়ে দলের রান বাড়িয়ে চলেন সিকান্দার রাজা। দুর্দান্ত জুটি গড়ে তোলেন তারা। বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল এ জুটি। তবে এ যাত্রায় থেমে যান ওয়ালার। দলীয় ২২৬ রানে গুনারত্নের বলি হয়ে ফেরেন তিনি। এর আগে ৩৫ বলে ২ চার ও ১ ছক্কায় ২৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন এ মিডলঅর্ডার ব্যাটসম্যান।

একের পর এক ব্যাটসম্যান ফিরে গেলেও একপ্রান্ত আগলে রাখেন সিকান্দার রাজা। তাকে সমর্থন যোগান পিটার মুর। সতীর্থের সমর্থন পেয়ে আরো একবার নিজেকে প্রমাণ করেন রাজা। অনিন্দ্য সব শটের পসরায় খেলেন ৮১ রানের বিধ্বংসী ইনিংস। ৬৭ বলে ৮ চার ও ১ ছক্কায় এ ইনিংস সাজান তিনি। শেষ পর্যন্ত তার ব্যাটে চড়ে ৬ উইকেটে ২৯০ রানের লড়াকু সংগ্রহ পায় জিম্বাবুয়ে।

এর মাঝে ১৮ বলে ২ ছক্কায় ১৯ রানের ক্যামিও খেলে ফেরেন মুর।

শ্রীলংকার হয়ে অসেলা গুনারত্নে ৩টি ও থিসারা পেরেরা নেন ২ উইকেট।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা