সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বড় সংগ্রহের পথে জিম্বাবুয়ে

news-image

স্পোর্টস ডেস্ক : রকেট ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের বিপক্ষে গোটা ম্যাচে ধুঁকতে দেখা গেছে জিম্বাবুয়েকে। শ্রীলংকার বিপক্ষে সেই দলটিকেই লাগছে অচেনা। দারুণ খেলছে গ্রায়েম ক্রেমারের দল। শেষ খবর পর্যন্ত ৪৭ ওভার শেষে ৫ উইকেটে ২৫৬ রান করেছে তারা। সিকান্দার রাজা ৬৫ ও পিটার মোর ৩ রান নিয়ে ক্রিজে রয়েছেন।

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠান শ্রীলংকা অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। খর্বাশক্তির দলটির হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন হ্যামিল্টন মাসাকাদজা ও সলোমন মির। দলকে দারুণ সূচনা এনে দেন তারা।

দলীয় ৭৫ রানে থিসারা পেরেরার বলে কুশল মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মির। ফেরার আগে ৩৭ বলে ৫ চারে ৩৪ রান করেন এ ওপেনার। তবে মাসাকাদজা-মিরের দেখানো পথে হাঁটতে পারেননি ক্রেইগ অরভিন। দলীয় ৮৫ রানে সুরঙ্গা লাকমলের বলে অ্যাঞ্জেলো ম্যাথুসের তালুবন্দি হয়ে ফেরেন তিনি।

এর পর ব্রেন্ডন টেলরকে নিয়ে এগিয়ে যেতে থাকেন মাসাকাদজা। ধীরে ধীরে রূদ্রমূর্তি ধারণ করতে থাকেন তিনি। টেলরও তাকে যোগ্য সহযোদ্ধার সমর্থন দেন। কিন্তু হঠাই খেই হারিয়ে ফেলেন মাসাকাদজা। দলীয় ১৪২ রানে অসেলা গুনারত্নের শিকার হয়ে ফেরেন তিনি। অবশ্য ফেরার আগে নিজের জাত ঠিকই চিনিয়েছেন। ৮৩ বলে ১০ চারে ৭৩ রানের নান্দনিক ইনিংস খেলেছেন এ ওপেনার।

মাসাকাদজার পর দলের রানের গতি সচল রাখার দায়িত্ব পড়ে টেলরের কাঁধে। বেশ ভালোভাবেই সেই দায়িত্ব পালন করছিলেন তিনি। কিন্তু তা সহ্য হচ্ছিল না থিসারার। দলীয় ১৬৯ রানে সরাসরি বোল্ড করে এ উইকেটরক্ষক-ব্যাটসম্যানের চোখরাঙানি থামান লংকান পেসার।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা