রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় ছাত্রীকে নিয়ে উধাও অফিস সহকারী

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মহিলা কলেজের অফিস সহকারী রাজন রায় ওই কলেজের এক ছাত্রীকে নিয়ে পালিয়ে গেছেন। গত শনিবার সকালে তিনি ছাত্রীকে নিয়ে পালিয়ে যান।

আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত ছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি। রাজন রায় এবং ওই কলেজ ছাত্রী পৌরশহরের ৬ ওয়ার্ডের একই এলাকার বাসিন্দা। এ ব্যাপারে কলেজ ছাত্রীর বাবা আখাউড়া থানায় সাধারণ ডায়েরী  করেছেন। এ নিয়ে অভিভাবক মহলে নেতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে।

কলেজ ও নিখাঁজ ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, স্থানীয় মহিলা কলেজের ২য় বর্ষের ওই ছাত্রী শনিবার সকালে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে হয়। দুপুরের পরও বাসায় না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি করতে থাকে। পরে লোকমারফত জানতে পারেন কলেজের অফিস সহকারী রাজন রায় ওই ছাত্রীকে নিয়ে পালিয়ে গেছে।

মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাম প্রকাশ করার অনুরোধ করে বলেন, অফিস সহকারী রাজন ৫ দিনের ছুটিতে আছে। ছাত্রীকে নিয়ে পালানোর বিষয়টি ছাত্রীর পরিবারের কাছ থেকে শুনেছি।  পরিচালনা কমিটির সাথে পরামর্শ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার বলেন, এঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছে ছাএীর বাবা।তাকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত আছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা