,

অন্যরকম ‘ডাবল সেঞ্চুরি’ টেলরের

news-image

স্পোর্টস ডেস্ক : টিম নিউজিল্যান্ডের অন্যতম একজন ক্রিকেটার রস টেলর। জতীয় দলের জার্সিতে তিনি অসংখ্যবার নিজেকে মেলে ধরেছেন। আর তারই জের ধরে এবার ডাবল সেঞ্চুরি করলেন টেলর। তবে ব্যাট হাতে নয়, নিউজিল্যান্ডের হয়ে ওয়ানডে ম্যাচ খেলার ডাবল সেঞ্চুরি করেছেন ৩৩ বছর বয়সি এই ব্যাটসম্যান।

হ্যামিল্টনে মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডে টেলরের ২০০তম ম্যাচ। তবে মাইলফলকের এই ম্যাচে বড় ইনিংস খেলতে পারেননি তিনি। ৪ বলে ১ রান করে রুম্মন রইসের বলে এলবিডব্লিউ হন টেলর।

২০০৬ সালের ১ মার্চ নেপিয়ারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল টেলরের। সেই থেকে তিনি করেছেন ৬ হাজার ৯০৪ রান, যা তাকে বানিয়েছে নিউজিল্যান্ডের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। তার ওপরে আছেন কেবল স্টিফেন ফ্লেমিং (৮০০৭) ও নাথান অ্যাস্টল (৭০৯০)। টেলরের ১৭ সেঞ্চুরি নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ।

তবে কিউই জার্সিতে তিনিই প্রথম নন। নিউজিল্যান্ডের হয়ে সপ্তম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ম্যাচ খেলার ডাবল সেঞ্চুরি করলেন টেলর। এর আগে এই মাইলফলক ছুঁয়েছেন ড্যানিয়েল ভেট্টোরি, স্টিফেন ফ্লেমিং, ব্রেন্ডন ম্যাককালাম, ক্রিস হ্যারিস, নাথান অ্যাস্টল ও ক্রিস কেয়ার্নস।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে