সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রিজম্যানকে নয় দিবালাকে চান মেসি

news-image

স্পোর্টস ডেস্ক : বহু দেনদরবারের পর অবশেষে কয়েক দিন আগে ফিলিপ কুতিনহোকে ডেরায় ভিড়িয়েছে বার্সেলোনা। এবার অ্যান্তোনিও গ্রিজম্যানকে টানার চেষ্টা করছে ক্লাবটি।

এতে নাকি ভেটো দিয়েছেন দলের প্রভাবশালী খেলোয়াড় লিওনেল মেসি। তার দাবি- গ্রিজম্যান নয়, দলে ভেড়ানো হোক পাওলো দিবালাকে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মি ওটরা লিগা বলছে, পুরো দলের স্বার্থেই ফরাসি ফরোয়ার্ড গ্রিজম্যানকে ভেড়াতে চায় বার্সা কর্তৃপক্ষ। তবে এর ঘোরবিরোধী মেসি। খুদে জাদুকর সরাসরি জানিয়ে দিয়েছেন- ‘গ্রিজম্যান নয়, যদি ভেড়াতেই হয় তা হলে দিবালাকে ভেড়ান।’

যদিও এর পরিপ্রেক্ষিতে বার্সা কর্তৃপক্ষের কোনো ভাষ্য পাওয়া যায়নি।

গত কয়েক বছর ধরেই আলো ছড়িয়ে যাচ্ছেন দিবালা। চলতি মৌসুমেও ফর্মের তুঙ্গে রয়েছেন এ আর্জেন্টাইন ফরোয়ার্ড। এখন পর্যন্ত মৌসুমে ২৮ ম্যাচে করেছেন ১৭ গোল।

চলছে ইউরোপের দলবদলের মৌসুম। দিবালার ওপর পাখির চোখ করে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। জুভেন্টাস তারকাকে নাকি দলে ভেড়াতে এরই মধ্যে যোগাযোগ শুরু করেছে ম্যানইউ। এবার চাউর হল- বার্সার কথাও।

কাতালান ক্লাবটিতে অগাধ প্রভাব রয়েছে মেসির। প্রতিবার দলবদলে তা স্পষ্ট হয়ে ওঠে। তার চাওয়াতেই তো অ্যানফিল্ড থেকে ন্যু ক্যাম্পে কুতিনহোকে ভিড়িয়েছে বার্সা। এবার চাচ্ছেন দিবালাকে।

এখন দেখার বিষয়, আর্জেন্টাইন সতীর্থকে টানতে বার্সাকে কতটা প্রভাবিত করতে পারেন ফুটবলের বরপুত্র।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা