,

অনন্য উচ্চতায় তুষার ইমরান

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম কোনো বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ফার্স্ট ক্লাস ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তুষার ইমরান। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চলতি রাউন্ডে খেলতে নামার আগে মাইলফলক স্পর্শ করতে তুষারের প্রয়োজন ছিল মাত্র ৩৫ রান।

এমন সমীকরণ সামনে রেখে সোমবার বিকেএসপির মাঠে বিসিএলের দ্বিতীয় রাউন্ডে খেলতে নেমে ৪০ রান তুলে নিয়ে দিনের খেলা শেষ করেন দক্ষিণাঞ্চলের এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান। আর এই রান তোলার মধ্য দিয়ে নতুন উচ্চতায় পৌঁছে গেছেনজাতীয় দলে সাবেক হয়ে যাওয়া এই ক্রিকেটার।

বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে রান তোলার দিক থেকে তুষার ইমরানের আশপাশে কেউ নেই বললেই চলে। ১০ হাজারতো দূরে থাক! ৯ হাজারী ক্লাবেও কেউ নেই। ১৫৪ ম্যাচে তুষার ইমরানের যেখানে ১০ হাজার ৫ রান। সেখানে অলক কাপালি ১৫১ ম্যাচে ৮৪৪০ রান করে দ্বিতীয় পজিশনে আছেন। ১৪২ ম্যাচ খেলে ৮১৩৫ রান নিয়ে তিনে অবস্থান রাজিন সালেহ। ১২২ ম্যাচে ৭৩৫৭ রান নিয়ে চার নাম্বার পজিশনেরাজশাহীর ক্রিকেটার ফরহাদ হোসেন।

শুধু রানের বিচারেই নয়! সেঞ্চুরির করার দিক থেকেও রেকর্ড গড়েছেনখুলনার এই ক্রিকেটার। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫টি সেঞ্চুরি নিয়ে সবার উপরে ডানহাতি এই ব্যাটসম্যান। জাতীয় দলের হয়ে ৫টি টেস্ট এবং ৪১টি ওয়ানডে ম্যাচ খেলা৩৪ বছর বয়সী এই ক্রিকেটার ২০০৭ সাল থেকেঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে