রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের কোয়ার্টারের পথে বাংলাদেশের যুবারা

news-image

টানা দুই ম্যাচ জিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল অনেকটাই নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ যুবারা। কানাডাকে ৬৬ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সুপার লিগের পথে এগিয়ে গেল লাল সবুজের জার্সিধারীরা। নিউজিল্যান্ডের লিঙ্কনে তৌহিদ হৃদয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে টাইগারদের ২৬৪ রানের জবাবে ৪৯.৩ ওভারে ১৯৮-তে কানাডার ইনিংস।

অফস্পিন ঘূর্ণিতে পাঁচটি উইকেট দখল করেন উদীয়মান অলরাউন্ডার আফিফ হোসেন। কানাডার হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন অধিনায়ক আরস্লান খান। ওপেনার প্রনব শর্মা ৩৪, আকাশ গিল ২২, কেভিন সিং ২৪ রান করে আউট হন। ২৬ রানে অপরাজিত থাকেন কাভিয়ান নারেস।

এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় কানাডা। ১২৬ বলে ১২২ রানের চমৎকার এক দায়িত্বশীল ইনিংস উপহার দেন চার নম্বরে নামা তৌহিদ হৃদয়। তাতে ছিল ৯টি চার ও ১টি ছক্কার মার। অর্ধশতক হাঁকান বল হাতে প্রতিপক্ষের লাগাম টেনে ধরা আফিফ (৫০)। ওপেনার মোহাম্মদ নাঈম ৪৭, অধিনায়ক সাইফ হাসান ১৭ ও আমিনুল ইসলামের ব্যাট থেকে আসে ১৯।। কানাডিয়ান পেসার ফয়সাল জামকান্ডিও পাঁচ উইকেটের কীর্তি উদযাপন করেন।

ছবি: সংগৃহীতঅলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ সেরার পুরস্কার জেতেন আফিফ। এদিকে, সোমবার (১৫ জানুয়ারি) ‘সি’ গ্রুপের অপর ম্যাচে বাংলাদেশের কাছে বিধ্বস্ত নামিবিয়ার বিপক্ষে প্রত্যাশিত জয়ে টুর্নামেন্ট শুরু করেছে ইংল্যান্ড। ১৯৭ রানের লক্ষ্যটা ১৫৫ বল ও ৮ উইকেট হাতে রেখে টপকে যায় ইংলিশরা। নিজেদের প্রথম ম্যাচে নামিবিয়াকে ৮৭ রানে হারিয়েছিল বাংলাদেশ অ-১৯ টিম (বৃষ্টির কারণে ম্যাচটি ২০ ওভারে হয়েছিল)।

ছবি: সংগৃহীতপয়েন্ট টেবিলে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ। এক ম্যাচ খেলা ইংল্যান্ড ২ পয়েন্টে দ্বিতীয় স্থানে। দুই ম্যাচেই হারের লজ্জায় নামিবিয়া। কানাডার সামনে সুপার লিগে টিকে থাকার লড়াই। আগামী ১৮ জানুয়ারি (বৃহস্পতিবার) বাংলাদেশ-ইংল্যান্ড ও কানাডা-নামিবিয়া ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলা শুরু বাংলাদেশ সময় ভোর সাড়ে ৩টায়। দু’দিন পর গ্রুপ পর্বে নিজেদের শেষ

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা