,

ত্রিদেশীয় সিরিজটা আমাদের অস্তিত্বের লড়াই : পাপন

news-image

স্পোর্টস ডেস্ক : গত তিন বছরে ঘরের মাঠে অসাধারণ ক্রিকেট খেলেছে বাংলাদেশ দল। বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে নিজেদের জানান দিতে সক্ষম হয়েছে মাশরাফি-সাকিবরা। হোম অব ক্রিকেটে সাম্প্রতিক নান্দনিক পারফরম্যান্সের কারণে আসন্ন ত্রিদেশীয় সিরিজটা বাংলাদেশের জন্য অস্তিত্বের লড়াই হিসেবে দাঁড়িয়েছে। অনলাইনকে দেয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে এমনটিই বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

সোমবার থেকে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। তিন জাতীর এই প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশ ছাড়াও খেলবে শ্রীলংকা ও জিম্বাবুয়ে। ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে শনিবার হঠাৎ করেই ক্রিকেটারদের ড্রেসিংরুমে হাজির হন বিসিবি বস।

মাশরাফি-তামমিদের সঙ্গে সৌজন্যতা সেরে চলে আসেন জিম্বাবুয়ের ক্রিকেটারদের ড্রেসিংরুমে। শুক্রবার ঢাকায় আসা জিম্বাবুয়ের ক্রিকেটারদের সঙ্গেও কুশল বিনিময় করেন ক্রিকেট বোর্ডের সভাপতি।

এদিন মিরপুরের অফিস শেষ করে বাসায় ফেরার আগ মুহূর্তে বিসিবি সভাপতি বলেন, ‘ক্রিকেটাররা চাঙ্গা আছে। আমার বিশ্বাস ভালো কিছু হবে। তাছাড়া এই সিরিজটা আমাদের অস্তিত্বের লড়াই। এখানে আমাদের জয়ের কোনো বিকল্প নেই।’

খেলোয়াড়দের বাড়তি উৎসাহ যোগাতে এর আগেও ক্রিকেটাররদের সঙ্গে একাধিকবার বসেছিলেন বিসিবি সভাপতি। শনিবার অবশ্য সৌজন্য সাক্ষাৎ করে ক্রিকেটারদের প্রস্তুতিসহ বিভিন্ন বিষয় নিয়ে খোঁজখবর নেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে