সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রিদেশীয় সিরিজ খেলতে ঢাকায় শ্রীলঙ্কা

news-image

একটি ত্রিদেশীয় এবং বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। আজ শনিবার দুপুর ১২টার দিকে ঢাকায় পৌঁছেছে দলটি। এর আগে গতকাল শুক্রবার চার ভাগে বিভক্ত হয়ে জিম্বাবুয়ে দল ঢাকায় আসে।

চন্ডিকা হাথুরুসিংহের অধীনে এই প্রথম কোনো সিরিজ খেলবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। আগামী ১৯ জানুয়ারি বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ খেলবে শ্রীলঙ্কা।

ত্রিদেশীয় সিরিজ শেষে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। ৩১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি চট্টগ্রামে হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ৮ থেকে ১২ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলায় হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

১৫ ফেব্রুয়ারি ঢাকায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে প্রথম টি-টোয়েন্টি। ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে সিলেটে।

ত্রিদেশীয় সিরিজের শ্রীলঙ্কা দল : অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), উপুল থারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, কুসল পেরেরা, থিসারা পেরেরা, আসেলা গুনারত্নে, নিরোশান ডিকওয়ালা, সুরাঙ্গা লাকমল, নুয়ান প্রদীপ, দুশমান্থ চামিরা, শিহান মদুশঙ্কা, আকিলা দনাঞ্জয়া, লাকশান সান্দাকান, ভানিন্দু হাসারাঙ্গা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা