আখাউড়ায় ৩ দিন ব্যপী উন্নয়ন মেলা শুরু হয়েছে।

news-image
আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মনবাড়ীয়ার আখাউড়ায় বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার কয়েকশ মানুষ অংশ নেয়।  র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান ফিতা কেটে মেলার উদ্বোধন করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মো. জয়নাল আবেদীন, যুগ্ম আহবায়ক মো. সেলিম ভূইয়া, মো. মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পিয়ারা বেগম, সহকারী কমিশনার (ভূমি), জেসমিন সুলতানা, পল্লী বিদ্যুৎ ডিজিএম আহমদ শাহ আল জাবের প্রমুখ।
উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মেলায় বিভিন্ন সরকারী অফিস, ব্যাংক, এনজিও, বীমা কোম্পানীসহ ৩২টি স্টল স্থান পেয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম