বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেইমার-রাবিওর গোলে শেষ চারে পিএসজি

news-image

স্পোর্টস ডেস্ক : ম্যাচের অধিকাংশ সময় নিয়মিত গোলরক্ষককে ছাড়া খেলা আমিয়াঁর বিপক্ষে বেশ লড়াই করতে হলো পিএসজিকে। শেষ পর্যন্ত নেইমার ও আদ্রিওঁ রাবিওর গোলের জয়ে ফরাসি লিগ কাপের সেমি-ফাইনালে উঠেছে উনাই এমেরির দল।

বুধবার রাতে কোয়ার্টার-ফাইনালে আমিয়াঁর মাঠে ২-০ গোলে জিতেছে পিএসজি।

দারুণ ছন্দে থাকা পিএসজির আক্রমণভাগকে বিরতির আগ পর্যন্ত ঠেকিয়ে রাখতে পারলেও এর মাঝেই বড় ধাক্কাটা খায় লিগ ওয়ানের টেবিলে ১৩তম স্থানে থাকা আমিয়াঁ। ৩৪তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তাদের ফরাসি গোলরক্ষক রেসিচ।

দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে নেইমারের সফল স্পট কিকে এগিয়ে যায় পিএসজি। ডি-বক্সে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডই ফাউলের শিকার হলে পেনাল্টিটা পায় তারা।

৭৭তম মিনিটে আনহেল দি মারিয়ার ক্রসে হেডে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি মিডফিল্ডার আদ্রিওঁ রাবিও।