সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩ বছর পর অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে হোয়াইট

news-image

স্পোর্টস ডেস্ক : দলে ফেরার আশা বাদ দিয়েছিলেন নিজেই। উপেক্ষিত হতে হতে বিশ্বাসটাই উঠে গিয়েছিল। ক্রিস লিনের সম্ভাব্য বদলি হিসেবে তার নাম আসাটা কদিন আগে হেসে উড়িয়ে দিয়েছিলেন। নির্বাচকদের ঘোষণাটি তাই চমক হয়েই এল। ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরেছেন ক্যামেরন হোয়াইট।

চোট পাওয়া ক্রিস লিনের বদলি হিসেবে ঢুকেছেন ৩৪ বছর বয়সী হোয়াইট। চোটপ্রবণ লিন আরও একবার ছিটকে গেছেন ম্যাচ খেলার আগেই।

লিনের সম্ভাব্য বদলি হিসেবে আলোচনায় ছিল গ্লেন ম্যাক্সওয়েল, ডি’আর্চি শর্ট ও অ্যাশটন টার্নারের নাম। বিগ ব্যাশে দারুণ ফর্মে থাকা তিনজনের দিকেই পাল্লা ভারী বলে মনে করা হচ্ছিল। কিন্তু নির্বাচকরা বেছে নিলেন হোয়াইটের নির্ভরতাকে।

গত ৬ বছরে মাত্র ১টি ওয়ানডে খেলতে পেরেছেন হোয়াইট। ২০১১ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে একটি ম্যাচ খেলে বাদ পড়েছিলেন। ২০১৫ বিশ্বকাপের আগে আবার সুযোগ পান দলে। কিন্তু একমাত্র সুযোগে শূন্য রানে আউট হওয়ার পর বাদ পড়েন।

এরপর ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করেছেন। কিন্তু সুযোগ পাচ্ছিলেন না দলে। আশা ছেড়ে দিয়েছিলেন সে কারণেই। গত বছর দুয়েকে তিনি খবরের শিরোনাম হয়েছেন অস্ট্রেলিয়ার দল নির্বাচন পদ্ধতির প্রবল সমালোচনা করে। বদলি হিসেবে হলেও অবশেষে তার দিকে তাকালেন নির্বাচকেরা।

এ বছর ঘরোয়া ওয়ানডে কাপে প্রায় ৫০ গড়ে রান করেছেন হোয়াইট। টুর্নামেন্টের গত আসরে ছিলেন সর্বোচ্চ রান স্কোরার। এবারের বিগ ব্যাশে এখনও পর্যন্ত ৬ ইনিংসে ২৮৫ রান করেছেন ১৪২.৫০ গড়ে।

৫ ম্যাচের সিরিজ শুরু আগামী রোববার, মেলবোর্নে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা