সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : নাসিরনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি অর্জনে সরকারের গৃহীত পদক্ষেপ হিসেবে সরকারের উন্নয়ন কার্যক্রম জনসাধারনের সামনে তুলে ধরতে সারাদেশের ন্যায় তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিকভাবে সারাদেশে উন্নয়ন মেলার উদ্বোধনের পর নাসিরনগর উপজেলা সদরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে“উপজেলা উন্নয়ন মেলা’র উদ্বোধন করেন।

উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না,উপজেলা কৃষি কর্মকর্তা মো.আনিছুজ্জামান,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো.আরাফাত উদ্দিন আহমেদ,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন,উপজেলা প্রকৌশলী মোঃ রিয়াদুল কুদ্দুস,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাকছুদুর রহমান

উপজেলা শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আজিজুর রহমান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফরহাদ হোসেন,মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আরা,উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ কামাল হোসেন,উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মোঃ রুপক মিয়াসহ সরকারি বেসরকারি কর্মকর্তা,বীমা ও এনজিও প্রতিনিধি,শিক্ষক,সাংবাদিকসহ এলাকার গন্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেলায় বীমাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের ৩২টি স্টল বসে। পরে অতিথিরা মেলা পরিশর্দন করেন।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা