রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিবের ‘সঙ্গী’ হতে চান তিনি

news-image

স্পোর্টস ডেস্ক : সানজামুল ইসলামকে দলে সুযোগ পেতে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে বিপিএলে ভালো করা নাজমুল ইসলামের সঙ্গে। অভিজ্ঞতায় তিনি পেছনে ফেলেছেন নাজমুলকে। এখন সানজামুল পারবেন সাকিব আল হাসানের ‘সঙ্গী’ হতে?

একটা সময় সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশ দলের স্পিন আক্রমণ সামলেছেন আবদুর রাজ্জাক ও সাকিব। একসঙ্গে খেলা ১১৩টি ওয়ানডেতে দুজনের মোট শিকারসংখ্যা ২৮৭। ২৮টি টি-টোয়েন্টিতে ৭৭। ২০১৪ সালের আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরের পর থেকে জাতীয় দলের দরজাটা বন্ধ হয়ে গেছে রাজ্জাকের। তাঁর বিকল্প হিসেবে গত তিন বছরে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সুযোগ পেয়েছেন তাইজুল ইসলাম, আরাফাত সানি, সাকলাইন সজীব, মোশাররফ হোসেন ও সানজামুল।

সাকিবের সঙ্গে আরেকজন বাঁহাতি স্পিনার কেন যেন থিতু হতে পারছেন না বাংলাদেশ দলে। মাত্র একটি ওয়ানডে খেলায় সানজামুল চান এই শূন্যতা পূরণ করতে, ‘তিনি (রাজ্জাক) যাওয়ার পর থেকে সানি (আরাফাত) ভাই ভালো করছিলেন। বোলিং অ্যাকশন অবৈধ হওয়ায় থেমে গেছেন। এখন আমার সুযোগ এসেছে। আমি সর্বোচ্চ চেষ্টা করব যেন স্পিনে সাকিব ভাইয়ের সঙ্গী হিসেবে বাংলাদেশ দলে থাকতে পারি।’

সানি বাদে অন্যরা যথেষ্ট সুযোগ পেয়েছেন কি না, সেটি নিয়ে অবশ্য প্রশ্ন তোলা যায়। সবচেয়ে বেশি আক্ষেপ হওয়ার কথা তাইজুলের। টেস্টের মতো ওয়ানডেতেও স্বপ্নের সূচনা হয়েছিল তাঁর। ওয়ানডে অভিষেকে হ্যাটট্রিক করার প্রথম কৃতিত্ব তাঁর। দুর্দান্ত শুরুর পরও ওয়ানডে ও টি-টোয়েন্টিতে উপেক্ষিত তাইজুল এখন শুধুই ‘টেস্ট বোলার’! সাকলাইন-মোশাররফকেও ব্যর্থতা পুষিয়ে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি খুব একটা। সানজামুল কতটা ব্যতিক্রম হতে পারেন, সেটিই কথা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা