রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত ছাড়াই আইপিএল!

news-image

স্পোর্টস ডেস্ক : আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) হতে পারে দক্ষিণ আফ্রিকায়। এখনও সব কিছু চূড়ান্ত না হলেও ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এমন খবর দিয়েছে।

২০১৯ সালে ভারতে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে নিরাপত্তাব্যবস্থা নিয়ে সমস্যা হতে পারে। এমন দিক বিবেচনা করেই বিকল্প ভেন্যু হিসেবে দক্ষিণ আফ্রিকার নাম পছন্দ করেছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কর্মকর্তারা। তবে এখন কোনো কিছুই চূড়ান্ত না হলেও বিকল্প হিসেবে দক্ষিণ আফ্রিকাকেই প্রাধান্য দেয়া হচ্ছে। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডও আইপিএল আয়োজনে প্রস্তুত বলেখবরে বলা হয়েছে।

তবে বোর্ডকর্তাদের পছন্দ দক্ষিণ আফ্রিকা হলেও এখন প্রশ্ন একটাই- ভারতের মতোই আগামী বছর দক্ষিণ আফ্রিকায় নির্বাচন। সেক্ষেত্রে দ্বিতীয় বিকল্প হিসেবে ভেসে আসছে সংযুক্ত আরব আমিরাতের নাম।

অন্য একটি সূত্র বলছে, আইপিএল কিছুটা এগিয়ে আনা হতে পারে। কারণ একদিনের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ইংল্যান্ড ও ওয়েলশে। আপাতত বোর্ডকর্তারা কী সিদ্ধান্ত নেন সেদিকেই তাকিয়ে ক্রিকেট সমর্থকরা।

এর আগে ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতেই হয়েছিল আইপিএলের দ্বিতীয় আসর। ২০১৪ সালেও দেশের বাইরে প্রথম দুই সপ্তাহ হয়েছিল আইপিএল। লোকসভা নির্বাচনের কারণে প্রথম দুই সপ্তাহ আইপিএল হয়েছিল সংযুক্ত আরব আমিরাতের মাটিতে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা