,

ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে জবাব দিলেন ‘উপেক্ষিত’ মুমিনুল

news-image

স্পোর্টস ডেস্ক : সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে স্কোয়াডে ছিলেন মুমিনুল হক। তবে কোনো ম্যাচেই একাদশে দেখা যায়নি তাকে। এবার ঘরের মাঠে আসন্ন ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডেও নেই ‘টেস্ট স্পেশ্যালিস্ট’-এর তকমা পাওয়া মুমিনুল। তাতে কি, বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ষষ্ঠ আসরের প্রথম রাউন্ডেই ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে স্কোয়াডে না রাখার জবাব দিলেন তিনি।

৩১ রান দূরে থেকে মঙ্গলবার দিন শেষ করেন মুমিনুল হক। বুধবার দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করে সাবলীল ব্যাটিংয়ে ২৫৫ বল মোকাবেলায় সেটাকে ডাবল রূপ দেন তিনি। তাতে ছিল ১৯টি চার ও ২টি ছক্কার মার।

বিকেএসপিতে মুমিনুলের ব্যাটে ভর করে প্রাইম ব্যাংক সাউথ জোনের বিপক্ষে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ছে ইসলামি ব্যাংক ইস্ট জোন। পাঁচ উইকেট হারিয়ে দলীয় স্কোর ইতোমধ্যেই চারশ’ ছাড়িয়েছে। সেঞ্চুরির অপেক্ষায় উদীয়মান উইকেটরক্ষক-ব্যাটসম্যান জাকির হাসানও। এ রিপোর্ট লেখা অবধি দলীয় সংগ্রহ দাঁড়িয়েছে ১০২ ওভার শেষে পাঁচ উইকেটে ৪২১। মুমিনুল ২০০ ও জাকির ৯৫ রানে ব্যাট করছেন।

ফার্স্টক্লাস ক্রিকেটে মুমিনুলের এটা সর্বোচ্চ রান নয়। প্রথম শেণির ক্রিকেটে ২৬ বছর বয়সী এই বাঁহাতির সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ২৩৯ রানের। তবে চেষ্টা করলে আজ সেটাকে ছাড়িয়ে যেতে পারেন মুমিনুল।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে