রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়া স্হলবন্দর দিয়ে ইজতেমা উপলক্ষে ভারতের মুসল্লীদের আগমন শুরু

news-image

বিশেষ প্রতিনিধি : টঙ্গীর বিশ্ব ইজতেমা উপলক্ষে ভারতের মুসল্লীদের বাংলাদেশে আগমন শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার  আখাউড়া-আগরতলা স্থল বন্দর দিয়ে ভারতের আসাম রাজ্যের তাবলীগ জামাতের ২৬ জনের একটি দল বাংলাদেশে প্রবেশ করে। এসময় ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা ও স্বাগত জানানো হয়। পরে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মুসল্লীদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়। আপ্যায়ন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

ভারত থেকে আসা তাবলীগ জমাতের দলনেতা আলহাজ্ব মোহাম্মদ আলী জানান, বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসাম থেকে তারা এসেছেন। আরও বহু লোক আগমনের পথে রয়েছেন। ইমিগ্রেশনে সহযোগিতা ও আপ্যায়নের ব্যবস্থা করায় তিনি পুলিশকে ধন্যবাদ জানান।

তাবলীগ জমাতের আরেক সদস্য মফিদুল ইসলাম বলেন, আমি এই প্রথম বিশ্ব ইজেতায় যোগ দেয়ার জন্য এসেছি। সারা পৃথিবীর মানুষ এখানে জমায়েত হবে তাদেরকে দেখবো, তাদের সাথে বসবো, কথা বলবো। ইজতেমায় আমাদের ধর্মের বিষয়ে অনেক আলোচনা হবে সেগুলো শুনবো। আমি যেন হক্ব হালাল পথে চলতে পারি আল্লাহর কাছে সেই প্রার্থনাই করবো।

আখাউড়া আন্তর্জাতিক চেকপোষ্টের ইমিগ্রেশন ইনচার্জ পিয়ার আহমেদ বলেন, বিশ্ব ইজতেমা উপলক্ষে মুসল্লীদের আগমন ও প্রস্থানের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

আজ থেকে শুরু হয়েছে আগামীকাল আরো বাড়বে। জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মুসল্লীদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, ঢাকার টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে আগামী ১২-১৪ জানুয়ারি এবং দ্বিতীয় পর্বের ইজতেমা অনুষ্ঠিত হবে ১৯-২১ জানুয়ারি পর্যন্ত।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা