রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়করণসহ শিক্ষক-কর্মচারীদের ১১ দফা দাবিতে নাসিরনগরে মানববন্ধন ও সমাবেশ

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ,সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ন্যায় ৫% বার্ষিক প্রবৃদ্ধি,পূর্ণাঙ্গ উৎসব ভাতা,বাংলা নববর্ষ ভাতা,বাড়ি ভাড়া,চিকিৎসা ভাতাসহ শিক্ষক-কর্মচারীদের ১১ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মানববন্ধন ও সমাবেশ করেছে উপজেলার শিক্ষক সমাজ। বাংলাদেশ শিক্ষক সমিতি নাসিরনগর উপজেলার উদ্যোগে আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শিক্ষক সমিতি নাসিরনগর উপজেলার সভাপতি কাজী মাওলানা আতাউর রহমান গিলমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অরবিন্দু গোপের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আবদুর রহিম, প্রধান শিক্ষক হাবিবুর রহমান শেখ, প্রধান শিক্ষক আবদুল লতিফ, প্রধান শিক্ষক সঞ্জিব কুমার দেব,প্রধান শিক্ষক সফিকুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ মোরশেদ হায়দার প্রমূখ।

মানববন্ধন ও সমাবেশ শেষে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ লিয়াকত আলীর কাছে দাবী সম্বলিত স্বারক লিপি প্রদান করা হয়। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা