সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুস্তাফিজেই সবার দৃষ্টি

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের পেসার সেনসেশন মুস্তাফিজুর রহমান। ভারতের বিপক্ষে ঝলক দেখিয়ে শুরু ক্রিকেট ক্যারিয়ার। খেলেছেন আইপিল ও কাউন্টি লিগে। কাটার মাস্টারের জাদুকরী বোলিংয়ে নাকাল হয়েছেন বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যান। কিন্তু কাউন্টিতে গিয়ে সেই যে ইনজুরিতে পড়লেন। তারপর আর ঘুরে দাঁড়ানোর সুযোগটাই পাননি মুস্তাফিজ। একের পর এক ইনজুরি। চোট যেন পিছুই ছাড়ছে না এ তরুণ তুর্কীর।

দীর্ঘ দিন পর আবারও ঘরের মাঠে খেলতে নামছে মাশরাফি বাহিনী। আর সেই হোম সিরিজকেই দেখা হচ্ছে মুস্তাফিজের পারফরম্যান্সে ফেরার মিশন হিসেবে। কারণ মুস্তাফিজের ওয়ানডে ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স ঘরের মাঠে। ২২ ওয়ানডে ম্যাচ পর্যালোচনা করলে দেখা যায় ভিন দেশের চেয়ে তার বোলিং বেশি কার্যকর দেশেই। সর্বশেষ বাংলাদেশে যে ম্যাচ তিনি খেলেছিলেন তা জিম্বাবুয়ের বিপক্ষে। ওই ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে নেন পাঁচ উইকেট। এরপর আর ৫ উইকেট প্রাপ্তি নেই। ২০১৫ এর ওই ম্যাচের পর দেশে কোনো ওয়ানডে খেলেননি এ পেসার। এছাড়া ভারতকে গুঁড়িয়ে দেওয়া সিরিজে ১৩ উইকেট নিয়ে ক্রিকেট বিশ্বে হইচই ফেলে দেন মুস্তাফিজ।

কিন্তু সর্বশেষ পাঁচ ম্যাচে তার উইকেট প্রাপ্তি দু’টি। যে ভারতকে দেশের মাটিতে বিধ্বস্ত করেছিলেন ওই কাটার মাস্টার চ্যাম্পিয়ন্স ট্রফিতে সে ভারতের বিপক্ষে ছিলেন উইকেটশূন্য। বার্মিংহামে অনুষ্ঠিত ৬ ওভারে ৫৩ রান দিয়েছিলেন তিনি সে ম্যাচে। অবশ্য ইনজুরির সাথেই তার বেশির ভাগ সময়ে চলছে লড়াই।

সম্প্রতি অনুষ্ঠিত বিপিএলে কিছু ম্যাচ খেলতে পেরেছিলেন। কিন্তু সেভাবে সফলতা তিনি দেখাতে পারেননি। রাজশাহীর হয়ে বিপিএলে খেলা শেষ দুই ম্যাচে উইকেটই পাননি। খেলেছেন এরপর জাতীয় ক্রিকেট লিগে। বিকেএসপিতে অনুষ্ঠিত ওই ম্যাচে নিয়েছেন দুই ইনিংসে তিন উইকেট। ফলে উইকেট প্রাপ্তিতে আসলেই দুর্দিন যাচ্ছে এ বাঁহাতি পেসারের। আসন্ন তিন জাতি ক্রিকেটে তিনি পূর্ণ ফিট হয়েই দলে। প্রথম দুই ম্যাচের স্কোয়াডেও আছেন।

স্বাভাবিকভাবেই অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা মুস্তাফিজের কাছ থেকে অনেক কিছুই প্রত্যাশা করছেন। পেস অ্যাটাকে মাশরাফি, মুস্তাফিজ ছাড়া সম্ভবত রুবেল বা সাইফুদ্দিন বিবেচ্য হবেন স্কোয়াডে। সেখানে সবার দৃষ্টি থাকবে মুস্তাফিজেই।

এদিকে সাবেক ক্যারিবীয় ফাস্ট বোলার কোর্টনি ওয়ালশও মুস্তাফিজকে তার আসল স্থানে ফিরিয়ে নেয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন।আর ভক্তদের প্রত্যাশা স্বরূপে ফিরবেন ‘দ্য ফিজ’।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা