,

শ্রীলঙ্কার বাংলাদেশ সফরে নির্বাচকের ভূমিকায়ও হাথুরুসিংহে!

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের কোচ থাকার সময় চন্ডিকা হাথুরুসিংহের একটি দাবি পূরণ করা হতো সব সময়। কোচ হয়েও দল নির্বাচনে তিনি ভূমিকা রাখতেন। ভূমিকা রাখতেন বললে অবশ্য কম হবে। শোনা যায়, দল নির্বাচনে তিনিই ছিলেন সর্বেসর্বা। এবার শ্রীলঙ্কার কোচ হয়েও একই রকম দাবি বাস্তবায়ন করছেন তিনি। আসন্ন বাংলাদেশ সফরে হাথুরুকে প্রধান কোচের সঙ্গে সফরকালীন নির্বাচক হিসেবেও দায়িত্ব দিতে রাজি হয়েছে লঙ্কান বোর্ড।

হাথুরুসিংহে অবশ্য পুরো সিরিজের জন্য দল বাছাই করবেন না। এই দায়িত্বটা পালন করবে গ্রাহাম ল্যাবরয়ের অধীনে নির্বাচক কমিটিই। তবে একবার যখন স্কোয়াড বাছাই হয়ে যাবে, সেখানে ছুড়ি কাঁচি চালানোর ক্ষমতা রাখা হয়েছে বাংলাদেশের সাবেক কোচের হাতে। হাথুরুসিংহের সঙ্গে ম্যানেজার আসাঙ্কা গুরুসিংহে আর দলীয় অধিনায়ক মিলে ম্যাচের একাদশ নির্বাচন করবেন।

শ্রীলঙ্কার কোচ হওয়ার সময় শর্ত জুড়ে দিলেও দেশটির ক্রীড়া আইনে কোচের নির্বাচক কমিটিতে থাকার নিয়ম নেই। হাথুরুসিংহের দাবি মেনে ক্রীড়া আইন সংশোধনের কথাও ভাবছিল লঙ্কান বোর্ড। তবে আপাতত সেটা সম্ভব নয় বলে বিকল্প একটা উপায় বের করেছে তারা।

রোববার শ্রীলঙ্কা ক্রিকেটের বিশেষ সভায় অনুমোদন দেয়া হয়েছে দল নির্বাচনের এই নতুন পদ্ধতির। বোর্ড প্রেসিডেন্ট থিলাঙ্গা সুমাথিপালা নতুন কোচের প্রতি সমর্থন জানিয়ে বলেন, ‘আমাদের সঙ্গে হাথুরুসিংহের দীর্ঘ আলোচনা হয়েছে। আমরা বুঝতে পেরেছি, যদি দলের কাছ থেকে খুব ভালোমানের পারফরম্যান্স আশা করতে হয়, তবে কোচকে শতভাগ সমর্থন দিতে হবে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে