,

পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে

news-image

স্পোর্টস ডেস্ক : পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। শ্রীলংকাকে নিয়ে স্বাগতিকদের ত্রিদেশীয় সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন তারা। নতুন মুখ স্পিনিং অলরাউন্ডার ব্রেন্ডন মাভুতা ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান রায়ান মারে। এ ছাড়া ব্রেন্ডন টেলর, গ্রায়েম ক্রেমার, সিকান্দার রাজাদের মতো তারকাও রয়েছেন।

জিম্বাবুয়ের সবশেষ ওয়ানডে সিরিজটি দুর্দান্ত হয়েছে। গত জুলাইয়ে শ্রীলংকাকে ৩-২ ব্যবধানে সিরিজ হারায় তারা। এ নিয়ে বিদেশের মাটিতে প্রথমবারের মতো সিরিজ জয়ের গৌরব অর্জন করে দলটি। সেই দলের প্রায় সবাই রয়েছেন।

দুই নতুন মুখ একেবারে আনকোরা। মাত্র একটি লিস্ট ‘এ’ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে মাভুতার। আর মারে খেলেছেন দুটি। তবে ‘এ’ দলের হয়ে খেলার অভিজ্ঞতা আছে তাদের।

গত বছর জিম্বাবুয়ে দলে প্রত্যাবর্তন করেছেন ব্রেন্ডন টেলর ও কাইল জার্ভিস। এ ছাড়া হ্যামিলটন মাসাকাদজা, ক্রেগ আরভিন, গ্রায়েম ক্রেমার, সিকান্দার রাজার মতো অভিজ্ঞরাও আসছেন।

ত্রিদেশীয় সিরিজে প্রতিপক্ষদের চমকে দিতে পারেন জিম্বাবুয়ের ব্লেসিং মুজারবানি। তাকে বলা হচ্ছে- দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা।

বাংলাদেশ, শ্রীলংকা ও জিম্বাবুয়ের মধ্যকার ত্রিদেশীয় সিরিজটি মাঠে গড়াবে আগামী ১৫ জানুয়ারি। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ে দল : হ্যামিলটন মাসাকাদজা, সলোমন মির, ক্রেগ আরভিন, ব্রেন্ডন টেলর, সিকান্দার রাজা, পিটার মুর, ম্যালকম ওয়ালার, গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), রায়ান মারে, টেন্ডাই চিসুরু, ব্রেন্ডন মাভুতা, ক্রিস্টোফার এমপুফু, চেন্ডাই চাতারা, কাইল জার্ভিস ও ব্লেসিং মুজারবানি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে