,

স্বাধীনতার প্রশ্নে স্কটল্যান্ডে ভোটগ্রহণ চলছে

scotlandস্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে গণভোটে স্কটল্যান্ডের ভোটাররা এখন সিদ্ধান্ত নিচ্ছেন যে তারা যুক্তরাজ্যের অংশ হয়েই থাকবেন, নাকি তাদের ৩০০ বছরের সম্পর্কে ইতি টেনে একটি স্বাধীন রাষ্ট্র গঠন করবেন।

স্বাধীনতার পক্ষে 'হ্যাঁ' ভোট এবং বিপক্ষে 'না' ভোটকে ঘিরে স্কটিশ সমাজ এমনকি পরিবারের মধ্যেও বিভাজন দেখা দিয়েছে।

স্কটল্যান্ডের রাজধানী এডিনবরায় ভোট কেন্দ্রগুলিতে প্রচুর মানুষ বেশ উৎসাহ নিয়ে ভোট দিতে আসছেন।

বিভিন্ন কেন্দ্রের বাইরে 'হ্যাঁ' এবং 'না' সমর্থকদের উপস্থিতিও লক্ষ্য করা যাচ্ছে।

তবে তিনি জানান, এখন পর্যন্ত ভোটের লাইন দেখা যাচ্ছে কমই। কিন্তু আজকের অফিসের সময়ের পর ভোটোরের উপস্থিতি আরো বাড়বে বলে কর্মকর্তারা মনে করছেন।

সংবাদদাতারা বলছেন, এই গণভোটে রায় দেয়ার জন্য ভোটারদের ৯৭% তালিকায় রেজিষ্ট্রেশন করেছেন।

স্কটল্যান্ডের নির্বাচনী ইতিহাসে এমন ঘটনা আগে আর কখনই দেখা যায়নি।

এই প্রথমবারের মতো ১৬ এবং ১৭ বছর বয়সীরাও এই গণভোটে ব্যালটপত্র জমা দিচ্ছেন।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে