বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে পরীক্ষা না দিয়েও পাশ করলো ৩ শিক্ষার্থী! হতবাক অন্যরা

news-image
বাঞ্ছারামপুর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা না দিয়েই তিন শিক্ষার্থী পাস করার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। এ ঘটনা জানাজানি হলে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক মহলে তোলপাড় শুরু হয়।
স্থানীয় স্কুল সূত্রে জানা গেছে, গত ৩০ ডিসেম্বর সারা দেশে একযোগে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৭-এর ফলাফল প্রকাশিত হয়। এর মধ্যে জেলার বাঞ্ছারামপুর উপজেলার জয়কালিপুর সরকারি আনন্দ প্রাথমিক বিদ্যালয় এবং কদমতুলী (স:)আনন্দ প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষার্থী পরীক্ষায় ২ টি পরীক্ষায় অংশ নিয়ে বাকী পরীক্ষাগুলো দেয়নি।
বিষয়টি জানাজানি হলে  হতবাক হন চার শিক্ষার্থীর বাবা-মা সহ স্থানীয়রা।
পরীক্ষা না দিয়ে পাস করা শিক্ষার্থীরা হচ্ছে- উপজেলার জয়কালিপুর সরকারি আনন্দ স্কুলের শিহাব উদ্দিন,প্রাপ্ত জিপিএ-১.৫৮, একই স্কুলের  ছাত্রী  সাথি আক্তার, প্রাপ্ত জিপিএ-১.৬৬;কদমতুলী সরকারি আনন্দ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র মোশরফ হোসেন, প্রাপ্ত জিপিএ-২.৩৩ এ ফলাফল দেখে হতবাক হয়ে পড়েন ওই শিক্ষার্থীদের সহপাঠী ও তাদের অভিভাবকসহ এলাকার লোকজন।
এ নিয়ে পুরো এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় বইছে। বিষয়টি স্বীকার করেছেন সংশ্লিষ্ট স্কুল ২টির প্রধান শিক্ষকসহ বাঞ্ছারামপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.নৌসাদ মাহমুদ বলেন, আমাদের কোন প্রকার ভুলের কারনে এমনটি ঘটৈনি।আমরা উল্লেখিত ৩ শিক্ষার্থীর ৪টি পরীক্ষায় অনুপস্থিতির রেকর্ড আমরা পাশ্ববর্তী নবীনগর শিক্ষা অফিসে পরীক্ষার খাতার সাথে পাঠিয়েছিলাম।তারাই এমন গুরুতর ভুল করেছেন’।
নবীনগর প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে যোগাযোগ করলেও তারা এ বিষয়টি কথা বলতে নারাজ।তবে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক বলেন,- বিষয়টি তদন্ত করে দেখা হবে।তাদের ফলাফল বাতিলের জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে।’

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা