সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌম্য-তাসকিন-লিটন বাদ, ফিরলেন বিজয়-রাজু-মিঠুন

news-image

১৫ তারিখ ঢাকায় শুরু ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৬ সদস্যের ঘোষিত দলে নেই ফর্ম হারানো ওপেনিং ব্যাটসম্যান সৌম্য সরকার, আন্তর্জাতিক ক্রিকেটে হালে ছন্দ হারানো ফাস্ট বোলার তাসকিন আহমেদ এবং উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন কুমার দাস। ২০১৫ সালের পর আর আন্তর্জাতিক ওয়ানডে খেলার সুযোগ না পাওয়া ওপেনার এনামুল হক বিজয় আর পেসার আবুল হাসান রাজু ফিরেছেন দলে। ২০১৪ সালের পর আবার ওয়ানডে খেলার সুযোগ আসছে উইকেটকিপার-ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনের সামনে।

দলে সুযোগ পেয়েছেন স্পিনার সানজামুল ইসলামও। রোববার দুপুরের পর এই দল দিয়েছে বিসিবি।

দক্ষিণ আফ্রিকায় শেষ সফর ছিল বাংলাদেশের। সেখানে ইনজুরির কারণে ওয়ানডে সিরিজে খেলা হয়নি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের। সেই অর্থে তিনি ফিরেছেন দলে। আর বাদ পড়েছেন অভিজ্ঞ পেসার শফিউল ইসলাম। তবে বাদ পড়ার তালিকায় আছে মুমিনুল হকের নামটাও। ২০১৫ সাল থেকে ওয়ানডে খেলা হয় না তার।

দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে দলে ফিরেছিলেন। কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। আবার বাদও পড়ে গেলেন মুমিনুল। সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার ১৫ সদস্যের দল থেকে বাদ পড়েছেন ৫ জন।

প্রথম দুই ম্যাচে বাংলাদেশের ১৬ সদস্যের দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ. নাসির হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবুল হাসান রাজু, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন, সানজামুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা