সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলের কুতিনহো যোগ দিলেন বার্সায়

news-image

স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমে বার্সেলোনার জন্য সবচেয়ে বাজে খবর ছিল পিএসজিতে নেইমারের চলে যাওয়া। আর তার পর থেকেই দলে কুতিনহোকে পেতে মরিয়া হয়ে উঠেছিল বার্সা।

কেবল বার্সেলোনা চাইলেই তো আর হবে না। লিভারপুল সাফ জানিয়ে দিয়েছিল, কুতিনহোকে তারা ছাড়বেন না। অবশেষে ১৪২ মিলিয়ন পাউন্ডে ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারকে ছেড়ে দিল লিভারপুল।

আগে থেকেই বিষয়টি শোনা যাচ্ছিল। অপেক্ষা ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণার। বার্সেলোনার ওয়েবসাইটে জানানো হয়েছে, বাকি মৌসুমসহ পাঁচ বছরের জন্য কুতিনহো তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন।

গতকালই জানানো হয়েছিল, ১০৫ মিলিয়ন পাউন্ড নগদ পাচ্ছে লিভারপুল। বাকিটা পরে দেওয়া হবে। শনিবার রাতেই চুক্তির আনুষ্ঠানিকতা সারতে বার্সেলোনায় গেছেন তিনি।

আগামীকাল ন্যু ক্যাম্পে কুতিনহোকে দর্শকদের সামনে উপস্থাপন করা হবে বলে মনে করা হচ্ছে। চুক্তি সম্পূর্ণ হলে বিশ্বের দ্বিতীয় দামি খেলোয়াড়ে পরিণত হবেন কুতিনহো।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা