,

দেখে নিন ত্রিদেশীয় সিরিজের সময়সূচি

news-image

স্পোর্টস ডেস্ক: কয়েকদিন পরই দেশের মাটিতে শুরু হতে যাচ্ছে ত্রিদেশীয় সিরিজ। যেখানে বাংলাদেশের সঙ্গে অংশ নিবে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছিল ত্রিদেশীয় সিরিজের ম্যাচগুলো শুরু হবে দুপুর আড়াইটায়।

কিন্তু আজ শনিবার ত্রিদেশীয় সিরিজের সূচিতে পরিবর্তন এনেছে বোর্ড। আড়াইটার পরিবর্তে এখন ম্যাচগুলো শুরু হবে দুপুর ১২টায়। মূলত শীতের প্রকোপ, কুয়াশা ও শিশিরের বিষয়টি মাথায় রেখেই সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

ত্রিদেশীয় সিরিজ খেলতে ১০ জানুয়ারি জিম্বাবুয়ে দল বাংলাদেশে আসবে। ১৩ জানুয়ারি আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এদিন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মাঠে বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে।

একদিন পরেই ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে জিম্বাবুয়ে। এরপর ১৭, ১৯, ২১, ২৩, ২৫ জানুয়ারি হবে সিরিজের বাকি ম্যাচগুলো। ২৭ জানুয়ারি হবে ফাইনাল। সবগুলো ম্যাচ শুরু হবে দুপুর ১২টায়। ভেন্যু- মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে