,

দ্রুত এগোচ্ছে আগরতলা-আখাউড়া রেলপথের কাজ

news-image

আগরতলা প্রতিনিধি : দ্রুত এগোচ্ছে আগরতলা-আখাউড়া রেলপথ নির্মাণকাজ। শুক্রবার ত্রিপুরার রাজধানী আগরতলায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমনই দাবি করেন রাজ্য রেলমন্ত্রী রাজেন গোঁহাই।ত্রিপুরার আগরতলা থেকে বাংলাদেশের আখাউড়া পর্যন্ত ১৫ কিলোমিটার রেলপথ গড়ে তোলার কাজ হাতে নেওয়া হয়েছে। ভারতীয় অর্থায়নে এ রেলপথ তৈরি হবে।

এর মধ্যে মাত্র পাঁচ কিলোমিটার ভারতে। বাকি অংশ বাংলাদেশে।রাজেন গোঁহাই জানান, ত্রিপুরার অংশটি পুরোটাই হবে ব্রডগেজ লাইন। বাংলাদেশে হচ্ছে ডুয়েল লাইন। অর্থাৎ ব্রডগেজ ও মিটারগেজ উভয় ব্যবস্থায় থাকছে।শুক্রবার উদয়পুর থেকে গর্জি পর্যন্ত নতুন রেললাইন উদ্বোধনে ত্রিপুরায় যান রাজেন গোঁহাই।

এ ছাড়া আগরতলা থেকে গুয়াহাটি, কলকাতা হয়ে চেন্নাইয়ের পাশ দিয়ে বেঙ্গালুরু পর্যন্ত সাপ্তাহিক হামসফর এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেন। শীতাতপনিয়ন্ত্রিত দ্রুতগামীর ট্রেনটি চড়ে বেঙ্গালুরু যেতে লাগবে ৬৪ ঘণ্টা। মোট ৩ হাজার ৫৪৫ কিলোমিটার পাড়ি দেবে ট্রেনটি। ভাড়া লাগবে ২ হাজার ৫৮০ রুপি। আগরতলা থেকে প্রতি সপ্তাহে ট্রেনটি ছাড়বে মঙ্গলবার ভোর পাঁচটায়। বেঙ্গালুরু পৌঁছাবে বৃহস্পতিবার রাত ৯টা ১৫ মিনিটে।

আবার বেঙ্গালুরু থেকে শুক্রবার ভোর ৩টা ৪৫ মিনিটে ছেড়ে আগরতলায় ট্রেনটি পৌঁছাবে সোমবার ভোর ৩টা ৪৫ মিনিটে।বিলাসবহুল ট্রেনটিতে রাজধানী, দুরন্ত বা শতাব্দী এক্সপ্রেসের মতো টিকিটে খাবার দাম ধরা নেই। এর জন্য আলাদা খরচ লাগবে। আগরতলা থেকে এই ট্রেনে চড়ে কলকাতা যাওয়া যাবে। হাওড়া যেতে সময় লাগবে প্রায় ৩২ ঘণ্টা। ভাড়া হবে ১ হাজার ৭০০ রুপির কাছাকাছি।

রেলমন্ত্রী জানান, ট্রেনটি দুদিন চালানোর কথা ভাবা হচ্ছে। একই সঙ্গে আগরতলা-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসও সপ্তাহে এক দিনের বদলে দুই দিন করার চিন্তা রয়েছে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে