,

সাব্বিরের আঘাত গুরুতর নয়

news-image

স্পোর্টস ডেস্ক : গতকাল অনুশীলনে হাতে হালকা আঘাত পেয়েছিলেন সাব্বির রহমান, ইমরুল কায়েস ও সৌম্য সরকার। সাব্বির রহমানের ডান হাতের বুড়ো আঙ্গুল কেটে গিয়ে রক্ত পড়েছিল। তবে ব্যথা খুব গুরুতর নয়। কারণ পরে ব্যান্ডেজ করিয়ে নেটে ব্যাটিং করেছেন সাব্বির। আঙ্গুলে আঘাত পেয়েছিলেন ইমরুল, সৌম্যও।

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য আজ প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে নামছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বিসিবি লাল ও বিসিবি সবুজ নামে বিভক্ত হয়ে ম্যাচ খেলবেন ২৪ ক্রিকেটার। সবুজ দলের নেতৃত্ব দিবেন মাশরাফি বিন মুর্তজা ও লাল দলের অধিনায়ক সাকিব আল হাসান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ বেলা ১২টায় শুরু হবে প্রস্তুতি ম্যাচটি। আজকের এই প্রস্তুতি ম্যাচ খেলতে সমস্যা হবে না সাব্বিরসহ চোট পাওয়া অন্য ক্রিকেটারদের।

পরে বিকালে এক অনুষ্ঠানে তিন ক্রিকেটারের ইনজুরি বিষয়ে টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘মেজর কিছুই নেই। সাব্বিরতো একটু পরেই আবার ব্যাটিং করলো। সবই ঠিক ছিল। আর ক্রিকেট অনুশীলনে এমন একটু আধটু আঙ্গুলে লাগবেই। বলের খেলা বল আসবেই। না এমন মেজর কিছু না।’

অনুশীলনের পর গতকাল ইমরুল কায়েস ইনজুরি সম্পর্কে বলেছেন, ‘এটা গুরুতর কিছু নয়। আজকে (গতকাল) হয়ত লাগছে। আমার মনে হয় সবাই কাল (আজ) প্রস্তুতি ম্যাচ খেলতে পারবে।’

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে