,

সেরা উইকেট কিপার নির্বাচিত হলেন মুশফিক

news-image

স্পোর্টস ডেস্ক : ২০১৭ সালে টেস্ট ক্রিকেটে দুর্দান্ত পারফর্মেন্স করে টাইগারদেরসাবেক অধিনায়ক মুশফিকুর রহিম জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার প্রভাবশালী সংবাদমাধ্যম দ্যা রোয়ার এর প্রকাশিত সেরা টেস্ট একাদশে। মুশফিক ছাড়াও ঘোষিত সেরা একাদশে জায়গা করে নিয়েছেন ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণআফ্রিকার তিন ক্রিকেটার। অপরদিকে ইংল্যান্ডের থেকে এই দলে জায়গা হয়েছে মাত্র একজনের। একাদশে দুই ওপেনার হিসেবে রাখা হয়েছে দক্ষিণ আফ্রিকার ডিন এলগার এবং অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারকে। এরপর তিন নম্বরে আছেন ভারতের চেতেশ্বর পূজারা। এরপরে অজি দলপতি স্টিভ স্মিথকে রাখা হয়েছে।

এরপর আছেন ভারতের রান মেশিন বিরাট কোহলি, দলটির অধিনায়ক হিসেবে মনোনীত করা হয়েছে তাকে। তারপরে যথাক্রমে টাইগার উইকেটরক্ষক মুশফিকুর রহিম, স্পিনার রবীন্দ্র জাদেজা এবং নাথান লায়ন। এছাড়া আরো আছেন পেস তারকা মরনে মরকেল, কাগিসো রাবাদা এবং জেমস অ্যান্ডারসন। প্রসঙ্গত, ২০১৭ সালে নানান কারণে সমালোচিত হলেও সেই বছরে খেলা ৮ টি ম্যাচে ৫৪.৭১গড়ে ৭৬৬ রান করেছিলেন তিনি।যেখানে ২টি সেঞ্চুরি ছিলো তার।

ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে থাকার পাশাপাশি ১২টি ক্যাচ ও দুটি স্ট্যাম্পিংও করেছেন এই টাইগার উইকেট রক্ষক। আর সেরা উইকেট রক্ষকব্যাটসম্যান হওয়ার দৌড়ে মুশফিকের সাথে প্রতিযোগিতায় ছিলেন ভারতেরঋদ্ধিমান সাহা ও দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। তবে উইকেটের পেছনে দারুণ নির্ভরতা প্রতীক হিসেবে নিজেকে প্রমাণ করার পাশাপাশি ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে থাকার দরুণ মুশফিককেই বেঁছে নিয়েছে দ্যা রোয়ার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে