সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আরসিবি ছেড়ে দিল গেইলকে

news-image

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে আর মাঠ কাঁপাবেন না ক্রিস গেইল! ১১তম আসরে তাকে ছেড়ে দিয়েছে আরসিবি।

২৭ ও ২৮ জানুয়ারি হবে আইপিএলের নিলাম। এর আগে মাল্টি মিলিয়ন ডলারের এ টুর্নামেন্টের দলগুলোতে আসছে ব্যাপক রদবদল। পছন্দের ক্রিকেটার ধরে রেখে আগামী তিন মৌসুমের জন্য দল গোছাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

সেই লক্ষ্যে গেইলকে ছেড়ে দিল তিনবারে ফাইনালিস্টরা। তবে ধরে রেখেছে বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্সকে।

২০১১ সালে আরসিবির ডেরায় ভেড়েন গেইল। এর পর ধারাবাহিকভাবেই দাপট দেখিয়ে আসছিলেন তিনি। তবে হঠাৎই গত মৌসুমে খেই হারিয়ে ফেলেন ক্যারিবীয় দৈত্য। তাকে ছেড়ে দেয়ার নেপথ্যে একেই মূল কারণ হিসেবে দেখছেন ক্রিকেটবোদ্ধারা।

ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান গেইলের এখন বয়স ৩৮। অনেকে তার বেশি বয়সকেও কারণ হিসেবে উল্লেখ করছেন।

তবে উপমহাদেশের মাটিতে গেইল যে এখনো ত্রাস, বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এর প্রমাণ দিয়েছেন তিনি। ২০১৭ আসরে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ফাইনালে ৬৯ বলে ১৪৬ রানের বিস্ফোরক ইনিংস খেলে রংপুর রাইডার্সকে শিরোপা জেতান টি২০ কিং। এই বিস্ফোরক ইনিংস খেলার পথে ১৮ ছক্কা হাঁকান এ বাঁহাতি ব্যাটসম্যান, যা টি২০ ইতিহাসে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড।

উল্লেখ্য, দল গঠনে এবার সবচেয়ে বড় চমক দিচ্ছে কলকাতা নাইট রাইডার্স। বলিউড কিং শাহরুখ খানের নেতৃত্বাধীন দলটি ছেড়ে দিয়েছে সফল অধিনায়ক গৌতম গম্ভীর ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। তবে রেখে দিয়েছে সুনিল নারাইন ও অ্যান্দ্রে রাসেলকে।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা