রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রিদেশীয় সিরিজে সাকিবের ফেভারিট বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : আর কদিন বাদে ঘরের মাঠে বসছে ত্রিদেশীয় সিরিজ। শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে এই সিরজ খেলবে বাংলাদেশ। অন্য সবার মতো এই সিরিজে বাংলাদেশ দলকেই ফেভারিট মনে করছেন সাকিব আল হাসান। নিজেদের সামর্থ্যের সেরাটা দিয়ে খেলতে পারলে এই সিরিজে বাংলাশেরই শিরোপা জয়ের সম্ভাবনা বেশি দেখছেন তিনি।

আগামী ১৫ জানুয়ারি থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বসছে ত্রিদেশীয় সিরিজ। এই সিরিজে সাফল্যে আশাবাদী সাকিব বলেন, ‘আমাদের প্রতিপক্ষ দুটি দলের খেলোয়াড়দের আমাদের কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা আছে। তাই আমার মনে হয় এই সিরিজটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তবে আমাদের ভালো করার সম্ভাবনাই বেশি, কারণ আমরা একটা ভালো দলে পরিনত হয়েছি।’

আলোচনা এসেছে কোচ প্রসঙ্গেও। বিসিবি সভাপতি বলেছেন মাশরাফি-সাকিব দলের কোচ। এ ব্যাপারে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার বলেন, ‘আসলে আমাদের নিজেদের দায়িত্ব সম্পর্কে সবারই ভালো জানা। যদি আমরা নিজেদের কাজটা ঠিকভাবে করতে পারি, তাহলে সাফল্য আমাদের পক্ষেই আসবে। অধিনায়ক হিসেবে আমাদের ওপর দায়িত্বটা বেশিই থাকে। সে দায়িত্ব পালনে আমরা প্রস্তুত।’

এবারের আইপিএলের নিলামের আগে কলকাতা নাইটরাইডার্স সাকিবকে ছেড়ে দিয়েছে। এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘এখন আমাদের নাম নিলামে থাকবে। যদি কেউ দলে নেয় ভালো। আর না নিলেও কোন ব্যাপার না।’

আগামী ১৫ থেকে ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় সিরিজ। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ৩১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি চট্টগ্রামে হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ৮ থেকে ১২ ফেব্রুয়ারি শেরেবাংলায় সিরিজের দ্বিতীয় টেস্ট।

১৫ ফেব্রুয়ারি ঢাকায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে প্রথম টি-টোয়েন্টি। ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ হবে সিলেটে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা