রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কেপটাউনের রাস্তায় নাচলেন কোহলি-অানুশকা (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : কীভাবে লাইমলাইটে থাকতে হয়, তা তো তাদের নতুন করে শেখার কিছু নেই। তবে এই মুহূর্তে লাইমলাইটে সচেতন ভাবে না থাকতে চাইলেও, তাদের কার্যকলাপ মুহূর্তে ভাইরাল হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তারা হলেন বিরাট কোহলি-অানুশকা শর্মা।

এবার ভাইরাল হল তাদের নাচ। আপাতত বিরাট কোহালির সঙ্গে দক্ষিণ আফ্রিকায় রয়েছেন অানুশকা। আর সেখানেই ফুটপাথে সাধারণ মানুষের সঙ্গে হঠাৎই নেচে উঠলেন কোহলি-অানুশকা। দক্ষিণ আফ্রিকার নাগরিকদের শিখিয়ে দিলেন কিছু ভারতীয় স্টেপও!

ইতালির তাস্কানিকে গত ১১ ডিসেম্বর বিয়ে সেরেছেন বিরাট কোহালি ও অানুশকা শর্মা। এরপর ভারতে ফিরে দু’টি জমকালো রিসেপশন পার্টি দিয়েছেন দিল্লি ও মুম্বাইতে।

প্রেম পর্বের শুরু থেকেই সম্পর্ক নিয়ে মুখচোরা অানুশকা। তবে বিরাট বরাবরই খুল্লমখুল্লা। তা সে সেঞ্চুরি করে প্যাভিলিয়নে দাঁড়িয়ে থাকা অানুশকাকে ফ্লাইং কিস ছোড়া হোক, কিংবা হানিমুনে গিয়ে ছবি পোস্ট করে তার ক্যাপশনে লেখা, ‘এক এবং অদ্বিতীয়’। দক্ষিণ আফ্রিকার রাস্তায় আগেই ভাংরা নেচেছেন তিনি। এবার কেপটাউনের রাস্তায় নাচলেন অানুশকাও।

https://youtu.be/o5mau6ZMIL0

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা