রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর জিজ্ঞাসা, বেশি গোল করেছে কে?

news-image

নিজস্ব প্রতিবেদক : মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে বিজয়ী কিশোরীদের আজ গণভবনে ডেকেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের অভিনন্দিত করেছেন, উৎসাহ দিয়েছেন। সবার হাতে তুলে দিয়েছেন এক লাখ টাকা করে। এর মধ্যেই মেয়েদের জিজ্ঞেস করেছিলেন, ‘তোমাদের মধ্যে কে সবচেয়ে বেশি গোল করেছে?’

বাংলাদেশের পক্ষে প্রতিযোগিতায় সবচেয়ে বেশি গোল করেছে তহুরা। প্রধানমন্ত্রীর প্রশ্নে উঠে দাঁড়িয়ে নিজের পরিচয় দেওয়ার পর প্রধানমন্ত্রী উচ্ছ্বাস প্রকাশ করেন। নেপালের বিপক্ষে হ্যাটট্রিক করেছিল তহুরা। প্রধানমন্ত্রী বলেছেন, ‘ভবিষ্যতে আরও ভালো খেলতে হবে তোমাদের।’

প্রধানমন্ত্রীর দেখা পাওয়া, তাঁর মুখ থেকে নিজেদের প্রশংসা শুনে আপ্লুত অনূর্ধ্ব-১৫ দলের মেয়েরা। তহুরা নিজেই বলছে, এটি তাঁর জন্য অনেক বড় পাওয়া। অধিনায়ক মারিয়া মান্দার কাছেও ব্যাপারটি সৌভাগ্যের ব্যাপারই।

প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে রীতিমতো রোমাঞ্চিত তহুরা, ‘প্রধানমন্ত্রী বলেছেন তিনি আমাদের খেলা দেখেছেন। খেলা দেখে তিনি খুবই খুশি। ভবিষ্যতে আরও ভালো করার কথা বলেছেন। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আবার আজ পুরস্কারও দিলেন। খুবই ভালো লাগছে।’

মারিয়া গর্বিত এ নিয়ে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেয়ে। এই সংখ্যাটা আরও বাড়াতে চায় সে, ‘এই বয়সে প্রধানমন্ত্রীর কাছে যাওয়াটা আমাদের জন্য ভাগ্যের ব্যাপার। এ নিয়ে আমি তিনবার প্রধানমন্ত্রীর কাছাকাছি গেলাম। ভবিষ্যতে ভালো খেলতে পারলে আবারও তাঁর কাছে যাওয়া যাবে।’

গত ২৪ ডিসেম্বর ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে মেয়েদের অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবলের ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা