ব্লগার আসাদ নূরের শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি : মহানবী হযরত মোহাম্মদ (সা:)ও পবিএ কোরআন কে অবমাননাকারী নাস্তিক ব্লগার আসাদ নূরের শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়া মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে ইসলামীয় ছাত্র খেলাফত ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগ মাওলানা জুনাঈদ কাসেমীর সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত্ব ছিলেন মুফতি এনামুল হাসান,
বক্তব্য রাখেন খেলাফত মজলিশের ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা ইউসুফ ভুইয়া,মুফতি নিয়ামুল হাসান,জুবােইর আহমদ,আব্দুল মোমিন,সাইফুর রহমান মুন্না। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাওলানা এরশাদুল্লাহ।











