,

ওটাগোর বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের হার

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মূল পর্বে মাঠে নামার আগে প্রস্তুতিটা ভালো হল না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। ওটাগো এ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের মুখোমুখি লড়াইয়ে ৬ উইকেটে হেরে গেছে সাইফ হাসান ও আফিফ হোসেনরা।

ইউনিভার্সিটি অব ওটাগো ওভালে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। অধিনায়ক সাইফ হাসানের ৫৪ রানের উপর ভর করে ৪০.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭০ রান করতে সক্ষম হয় বাংলাদেশ। দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান আসে আফিফের ব্যাট থেকে। এছাড়া আমিনুল ইসলাম ২২ ও ওপেনার পিনাক ঘোষ ১৪ ছাড়া আর কেউ বড় কোনো ইনিংস খেলতে পারেননি।

জয়ের জন্য ১৭১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই জয়ের ভীত গড়ে দেয় দুই ওপেনার। দলটির হয়ে ওপেনার ক্রাউডিস সর্বোচ্চ ৭৩ রান করে রানআউটের শিকার হোন। আরেক ওপেনার রাদাফোর্ড ৪৪ রানে আউট হয়েছেন। শেষ দিকে ভিসাভান্দিয়া ৩০ রানে অপরাজিত থাকেন।

উল্লেখ্য, চলতি মাসের ১৩ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডে শুরু হবে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ আসর।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে