ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় মনোয়ারা বেগম (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে শহরের পশ্চিম মেড্ডা এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মনোয়ারা সুনামগঞ্জ জেলার শরীফউদ্দিনের স্ত্রী।
এলাকাবাসী জানান, নিহতের স্বামী শরীফ ব্রাহ্মণবাড়িয়া শহরে অটোরিকশা চালায়। সে স্ত্রী মনোয়ারাকে নিয়ে পশ্চিম মেড্ডা এলাকায় ভাড়া বাসায় থাকে। পারিবারিক কলহ নিয়ে প্রায়ই ঝগড়া হতো। ধারণা করা হচ্ছে পারিবারিক এরই জের ধরেই মনোয়ারা আত্মহত্যা করেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নবীর হোসেন জানান,মরদেহ উদ্ধার করে জেলা সদরহাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম